ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

এসএসতিতে কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজের ঈর্ষণীয় সাফল্য


কাপ্তাই প্রতিনিধি photo কাপ্তাই প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১১-২০২২ দুপুর ৪:২৩

২০২২ এ অনুষ্ঠিত এসএসসি ও সমমানের  পরীক্ষার ফলাফলে  প্রতিবারের মতো এবারও রাঙামাটির জেলার মধ্যে  নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখলো বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ,  কাপ্তাই। এইবছর কাপ্তাই নৌবাহিনী স্কুল হতে এসএসসিতে ৮৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে   ৮৩ জন পাস করেছে এবং  ৬৮ জন জিপিএ-৫ অর্জন করেছে। 

প্রতিষ্ঠানটির সূত্রে জানা যায়,  একজন শিক্ষার্থী বেশ কয়েকটি পরীক্ষা অংশ নিলেও হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ঐ শিক্ষার্থী আর পরীক্ষায় অংশ নিতে পারেন নাই বিধায় ফলাফল বিবেচনায় পাসের হার শতভাগ আসে নাই।  তবে  বাকি সবাই কৃতিত্বের সাথে এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ফলাফল বিবেচনায় প্রতিবারের মতো এ প্রতিষ্ঠানটি রাঙামাটি জেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করেছে। 

কাপ্তাই নৌবাহিনী স্কুল সূত্রে জানা যায়, এই প্রতিষ্ঠান হতে বিজ্ঞান বিভাগে ৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৪ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ জন জিপিএ-৫ অর্জন করেছে। এই স্কুলে এসএসসিতে মোট পাশের হার ৯৮.৮১%। 

বিষয়টি নিশ্চিত করে, প্রতিষ্ঠানের অধ্যক্ষ কমান্ডার মাহবুব আহামদ শাহজালাল বলেন, শিক্ষার্থীদের এ ফলাফলে আমরা অত্যন্ত আনন্দিত। এ কৃতিত্বে আমি গভর্নিং বডির চেয়ারম্যান, সকল শিক্ষার্থী, অভিভাবক ও সর্বোপরি শিক্ষকদের অভিনন্দন জানাচ্ছি। আমরা আগামীতেও এই ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখার সর্বাত্মক চেষ্টা করবো।

অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম এ ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, আমরা স্কুল শাখার মতো কলেজ শাখাতেও পার্বত্য অঞ্চলে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার চেষ্টা করব। ভবিষ্যতে চট্টগ্রাম বোর্ডেও আমরা নিজেদের সম্মানজনক অবস্থান তৈরি করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

 

প্রীতি / প্রীতি

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত