ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দোহারে জলাতঙ্ক নিূমর্লের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত


আল-আমিন, দোহার photo আল-আমিন, দোহার
প্রকাশিত: ২৮-১১-২০২২ দুপুর ৪:৪৫

দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ঢাকার দোহার উপজেলায় ব্যাপকহারে কুকুরে টিকাদান (এমডিভি) কার্যক্রম-২০২২ বাস্তবায়ন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার উদ্যোগে সোমবার সকালে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিমউদদীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাশ্বের আলম। 

প্রধান অতিথি বক্তব্য দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাশ্বের আলম বলেন, বাংলাদেশে প্রতি বছর প্রায় চার লক্ষের অধিক মানুষ কুকুর, বিড়াল, শিয়ালের কামড় বা আঁচড়ের শিকার হয়ে থাকে,যাদের মধ্যে বেশির ভাগই শিশু। সে জন্য আমাদেরকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং  চিঠি প্রেরণ, কর্মসূচি পালনের ক্ষেত্রে লোকবল নিশ্চিত করণ, লজিস্টিক সংগ্রহ ও প্রেরণ করতে হবে।

অবহিতকরণ সভায় দোহার উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ শামীম হোসেন বলেন, কুকুরের কামড়ে আক্রান্ত ব্যক্তির আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা নিশ্চিতকরণ করতে হবে আমাদের। আক্রান্তস্থান ধৌতকরণে প্রয়োজনীয় সাবান ও পানি সরবরাহ এবং বিনামূল্যে ৩ ডোজ (০, ৩ ও ৭ দিনে) Inj Anti- Rabies Vaccine (ARV) এবং কামড়ের ক্যাটাগরি নির্ধারণ পূর্বক Inj Rabies Immunoglobulin (RIG) প্রদান করতে হবে।

এ ছাড়াও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন এবং বিভিন্ন এনজিও-এর সম্মিলিত উদ্যোগে বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে একসাথে কাজ করে যাচ্ছে।
 
স্বাস্থ্য অধিদপ্তরের রিসোর্স পার্সন এমডিভি এক্সপার্ট ডা. এম. মুজিবুর রহমান জানান, ১ থেকে ৫ ডিসেম্বর টানা পাঁচদিন ২৪টি দক্ষ টিমের সমন্বয়ে কার্যক্রম বাস্তবায়ন করা হবে এবং প্রাণিকল্যাণ আইন, ২০১৯ অনুযায়ী মালিকবিহীন প্রাণি অর্থাৎ কুকুর নিধন বা অপসারণ শাস্তিযোগ্য অপরাধ এবং এ বিষয়ে কাউকে উৎসাহিত করা যাবে না। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বিজ্ঞানভিত্তিক কুকুর নিয়ন্ত্রণের নানাদিক তুলে ধরেন তিনি। 

এছাড়া উপস্থিত ছিলেন এমডিভি সুপারভাইজার মোঃ ফিরোজ হোসেন, মোঃ আতিকুল ইসলাম এবং দোহার উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য সহকারী এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দরা।

প্রীতি / প্রীতি

পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ

জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার

বাগেরহাটের মোংলায় চোরা চালানের ১৬ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করেছে কোষ্টগার্ড

পদ্মায় ভাসছে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি'র নিথর দেহ

ভূরুঙ্গামারী সরকারি ডিগ্ৰী কলেজে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু

বর্তমান সরকারের প্রধান লক্ষ্য জনগণকে যোগ্য, দক্ষ ও জনসম্পদে রূপান্তর করা

সেবার মানহীনতায় ডাক বিভাগে আস্থা সংকট: জরাজীর্ণ ভবন আর নামমাত্র ভাতার মানবেতর জীবনে কর্মচারীরা

দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের দুই সদস্যসহ গ্রেপ্তার ৯

পৌরসভার সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে এবার নির্বাচনে লড়বেন যুবদল নেতা হারুন

সংস্কারের ছয় মাসের মধ্যেই দাউদকান্দিতে সড়কের ৩০ মিটার ধ্বংস

রায়গঞ্জে মহাসড়কে ‘চেইন মেইনটেইনের’ নামে সিএনজি রাখলেই দিতে হয় ১০ টাকা চাঁদা

বরিশালে বিসিআইসির বাফার গুদামের উদ্বোধন