কুষ্টিয়া জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত
জেলা পুলিশ কুষ্টিয়ার আয়োজনে পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া।
প্রধান অতিথি মহোদয় কল্যাণ সভায় উপস্থিত অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যার কথা শুনেন ও সকলের সমস্যা দ্রুত সমাধান করার উদ্দ্যোগ গ্রহন বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। একইসাথে পুলিশ সুপার মহোদয় মোটর সাইকেল ও সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুক, টিকটক) ইত্যাদি ব্যবহারে পুলিশ সদস্যদের বিশেষ সতর্ক করেন। এছাড়াও বিধি মোতাবেক পুলিশ সদস্যদেরপ্রাপ্য ছুটি নিশ্চিত করতে ইউনিট প্রধানদের প্রতি নির্দেশনা দিয়েছেন প্রধান অতিথি মহোদয়।
প্রধান অতিথি মহোদয় অক্টোবর/২০২২ মাসে অত্র জেলায় বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের ভাল কাজের স্বীকৃতি স্বরুপ সনদপত্র, ক্রেস্ট এবং উপহার সামগ্রী প্রদান করেন। এছাড়া অবসর উত্তর পিআরএল ছুটি গমনকৃত ০১ জন পুলিশ সদস্য এর মাঝে পুলিশ সুপার কুষ্টিয়া মহোদয় সম্মাননা স্মারক, ক্রেস্ট এবং উপহার সামগ্রী প্রদান করেন। এসময় পিআরএল গমনকৃত পুলিশ সদস্য তাদের অভিমত ব্যক্ত করেন।
একই তারিখ ১৪.০০ ঘটিকায় জেলা পুলিশ কুষ্টিয়ার আয়োজনে পুলিশ অফিস সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। উক্ত মাসিক অপরাধ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া। প্রধান অতিথি মহোদয় অক্টোবর/২০২২মাসের তুলনামূলক অপরাধ পরিসংখ্যান, মাদকদ্রব্য চোরাচালন, অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা সংক্রান্তে তথ্য, মানব পাচার/অপহরণ মামলার তথ্য, তদন্তাধীন অপমৃত্যু মামলার বিবরণী, অক্টোবর/২০২২ মাসের রুজুকৃত, তদন্ত ও অনিষ্পত্তিকৃত মামলার বিবরণী ও গত মাস পর্যন্ত মুলতবী মামলার বিবরনীসহ বে-আইনী মোটরযান আটক এবং আটককৃত মোটরযানের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের উপর বিস্তারিত আলোচনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, জনাব মোঃ আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুষ্টিয়া এবং ডিআইও ১, জেলা বিশেষ শাখা, আরওআই, রির্জাভ অফিস, আরআই, কুষ্টিয়া, অফিসার ইনচার্জ, সকল থানা, কুষ্টিয়াসহ জেলা পুলিশের অফিসার ও ফোর্সগণ।
প্রীতি / প্রীতি
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার