কাপ্তাইয়ের প্রত্যন্ত অঞ্চলের কৃষক পরিবারের সন্তান চিংসানুর জিপিএ-৫ অর্জন
রাঙামাটি জেলাধীন কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়ন প্রত্যন্ত অঞ্চল কুকিমারা মারমা পাড়ার বাসিন্দা কৃষক আরি মারমার ছেলে চিৎসানু মারমা। সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে সে দারিদ্রতাকে দূর করে জিপিএ-৫ অর্জন করেছে। চিংসানুর পিতা কৃষক আরি মারমার নিজেরই কোন জমি নেই, যিনি অন্যের জমিতে কৃষি কাজ করে সংসার চালান।
এদিকে পরিবারে স্ত্রী, ৩ মেয়ে ও ২ ছেলের সংসার। বিশাল এই পরিবারের নিত্য দিনের ব্যয় ভার বহন করা" যেখানে নুন আনতে পান্তা ফুরাই" এর মতো অবস্থা। সেই পরিবারের সন্তান বড় সন্তান চিংসানু মারমা গত সোমবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়ে সকলকে অবাক করে দিয়েছেন।
এবিষয়ে মঙ্গলবার সরজমিনে গিয়ে চিংসানুর সাথে কথা হলে সে অত্যন্ত আবেগ আপ্লুতভাবে তার সাফল্যের পিছনে কঠোর শ্রম ও অধ্যবসায়ের কথা তুলে ধরেন। সে জানায়, যদিও সে কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন এর সাক্রাছড়ি হাই স্কুলে পড়াশোনা করেছিলো, কিন্তু স্কুলটির বোর্ড হতে এসএসসি পরীক্ষার অনুমতি না থাকায় একই ইউনিয়ন এর ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় হতে রেজিষ্ট্রেশন করে সে ছাড়াও অনেক শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে বলে জানায়।
এছাড়া চিংসানু এই প্রতিবেদককে আরো বলেন, আমার বাবা একজন কৃষক। নিজেদের কোন কৃষি জমি নাই, অন্যের জমিতে কৃষি কাজ করে কোন রকমে সংসার চালাতেন। ঘরে সবসময় অভাব অনটন লেগে থাকতো। টাকার অভাবে গাইড বই কিনতে পারিনি কখনো, অন্যের বই ধার করে পড়তাম। প্রাইভেট পড়ার সামর্থ্য আমার পরিবারের ছিলনা, ভালো ফলাফল এর জন্য রাতদিন পড়াশোনা করতাম। মনোবল ছিল ভালো ফলাফল করবো। আমার আশা পূরণ হয়েছে। আমার এই ফলাফলে সাক্রাছড়ি হাই স্কুল এবং ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক ও আমাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতে আমি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগ বা আইন বিভাগে পড়ে উচ্চতর ডিগ্রি অর্জন করতে চাই।
চিংসানুর বাবা কৃষক আরি মারমা জানান, আমার ছেলেকে কখনো ভালো পোশাক কিনে দিতে পারিনি, টাকার অভাবে প্রাইভেট পড়াতে দিতে পারিনি, সবসময় অভাব লেগে থাকতো সংসারে। এরপরেও তাঁর এই ফলাফলে আমরা খুশি।
সাক্রাছড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক আশুতোষ তনচংগ্যা জানান, আমাদের স্কুল হতে পাঠদানের অনুমতি না থাকায় সেই সহ অনেকে ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় হতে রেজিষ্ট্রেশন করে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। সেই খুব মেধাবী, বিনয়ী ও ভদ্র ছেলে। আজকে আমরা খুবই আনন্দিত।
ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা জানান, যদিও সেই সাক্রাছড়ি হাই স্কুলের ছাত্র। কিন্ত আমাদের বিদ্যালয় হতে রেজিষ্ট্রেশন করে সেই সহ অনেকে এই বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। পরীক্ষার আগে তাঁরা আমাদের স্কুলে ক্লাস করেছেন। তাঁর ফলাফলে আমরাখুশি।
প্রীতি / প্রীতি
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়