ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

শিক্ষাব্যবস্থার কার্যকর উন্নয়নে গঠনমূলক আলোচনা করতে সম্মেলনে আছেন বাংলাদেশের ৭ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল

ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে ‘গোয়িং গ্লোবাল এশিয়া প্যাসিফিক কনফারেন্স’


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৯-১১-২০২২ রাত ৮:১০

আন্তর্জাতিক শিক্ষার ক্ষেত্রে জ্ঞানের বিস্তৃতিতে নেতৃবৃন্দের জন্য একটি কৌশলগত ফোরাম প্রণয়ণে এবং বিশ^ব্যাপী উচ্চশিক্ষার ভবিষ্যতকে নতুন মাত্রাদানে একটি বৈশি^ক নেটওয়ার্ক তৈরি করতে ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে ‘গোয়িং গ্লোবাল এশিয়া প্যাসিফিক কনফারেন্স’ সোমবার শুরু হয়েছে। চলবে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত। সিঙ্গাপুরে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে ব্রিটিশ কাউন্সিলের ফ্ল্যাগশিপ ইভেন্ট ‘গোয়িং গ্লোবালের’ আঞ্চলিক কনফারেন্স। 
সম্মেলনে যুক্তরাজ্য ও এশিয়া প্যাসিফিক অঞ্চলের আন্তর্জাতিক শিক্ষার থিম নিয়ে আলোচনা করা হবে। “একটি অসম বিশে^ কীভাবে সমতা অর্জন করা যায়,” বিষয়ে আলোকপাত করা হবে। চিন্তাভাবনার আদান-প্রদানের মাধ্যমে শিক্ষার ভবিষ্যৎ পুনর্বিবেচনা করতে, একে আরও শক্তিশালী করে গড়ে তুলতে, অন্তর্ভুক্তিমূলক করতে এবং আন্তর্জাতিকভাবে সংযুক্ত একটি শিক্ষাব্যবস্থা গড়ার লক্ষ্য নিয়ে এই সম্মেলনে গুরুত্বারোপ করা হবে।  
সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ৭ সদস্য-বিশিষ্ট একটি প্রতিনিধি দল; যাদের মধ্যে রয়েছেন- বিশ^ব্যাংকের সিনিয়র অপারেশনস অফিসার ড. মোখলেসুর রহমান, বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. বিশ^জিৎ চন্দ, ইউজিসির এসপিকিউএ’র ডিরেক্টর ড. দুর্গা রানী সরকার, রাজশাহী বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সামদানী ফকির এবং রাজশাহী বিশ^বিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. তানজিমা ইয়াসমিন। এর মধ্যে ড. মোখলেসুর রহমান, ড. বিশ্বজিৎ চন্দ, ড. গোলাম সাব্বির সাত্তার ও ড. গোলাম সামদানী ফকির ‘ফিউচার অব টারশিয়ারি এডুকেশন’, ‘প্রগ্রেসিভ ট্রান্সন্যাশনাল এডুকেশনাল পার্টনারশিপস’, ‘স্ট্র্যাটেজিস টু প্রমোট জেন্ডার ইকুয়ালিটি ইন এসটিইএম’ এবং ‘রিজিওনালাইজেশন: আ কি টু ইন্টারন্যাশনালাইজেশন’ বিষয়ে আলাদা প্যানেল আলোচনায় অংশ নিবেন। 
সম্মেলন নিয়ে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক টম মিশশা বলেন, “আন্তর্জাতিক শিক্ষার ক্ষেত্রে নেতৃবৃন্দের জন্য আয়োজিত গোয়িং গ্লোবাল এশিয়া প্যাসিফিক ২০২২ কনফারেন্সে বাংলাদেশের উৎসাহী অংশগ্রহণে আমি অভিভূত। প্রতিনিধিরা সেখানে টারশিয়ারি শিক্ষার ভবিষ্যৎ, আন্তর্জাতিক অংশীদারিত্ব থেকে শুরু করে এসটিইএম শিক্ষায় লিঙ্গ-সমতাকে উৎসাহ দেয়ার ওপর প্যানেল আলোচনায় অংশ নিবেন।”
সম্মেলনে ইন-পারসন ও লাইভস্ট্রিম উভয় ধরনের সেশনই থাকছে। সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডসে আয়োজিত ইন-পারসন ইভেন্টে এশিয়া প্যাসিফিক অঞ্চল ও যুক্তরাজ্যের ১৪০টিরও বেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছে এমন ২০টি রাষ্ট্র ও অঞ্চলের ২০০ টারশিয়ারি শিক্ষাখাতের সিনিয়র নেতৃবৃন্দ অংশ নিবেন। এছাড়া, বিশ^ব্যাপী শিক্ষাখাতের সিনিয়র নেতারা রেজিস্ট্রেশন ফর লাইভ স্ট্রিম সেশন এর মাধ্যমে অনলাইন কনফারেন্সের মূল আলোচনায় অংশ নিতে পারবেন। 
সম্মেলন উন্মোচন করবেন ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর অব এডুকেশন ম্যাডেলেইন অ্যানসেল; যেখানে উপস্থিত থাকবেন যুক্তরাজ্য সরকারের আন্তর্জাতিক শিক্ষা চ্যাম্পিয়ন স্যার স্টিভ স্মিথ। কনফারেন্সে পরিবর্তিত বিশ্বে শিক্ষার প্রাসঙ্গিকতা, উচ্চশিক্ষার ক্ষেত্রে লিঙ্গ-বৈষম্য চিহ্নিত করা, ডিজিটাল অন্তর্ভুক্তি, উচ্চশিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো কীভাবে জলবায়ু পরিবর্তন বিষয়ক কাজে অবদান রাখবে সহ নানান বিষয়ে আলোকপাত করা হবে।   
ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর অব এডুকেশন ম্যাডেলেইন অ্যানসেল বলেন, “এ বছর সিঙ্গাপুরে প্রথমবারের মতো আঞ্চলিক গোয়িং গ্লোবাল কনফারেন্সের আয়োজন করতে পারায় আমরা আনন্দিত। একইসাথে, এই নগররাষ্ট্রটিতে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলে গুরুত্বারোপ করাকে উদযাপন করা হবে। সম্মেলনে বিভিন্ন বিষয়ের ওপর বিস্তৃতভাবে আলোচনা করা হবে; এর মধ্যে রয়েছে- বিদেশে অবস্থানরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করা, দেশগুলোতে উচ্চশিক্ষার সক্ষমতা বৃদ্ধি করা এবং সংশ্লিষ্ট সবাইকে উপকৃত করতে দেশগুলোর মধ্যে অংশীদারিত্ব বৃদ্ধি করা। ব্রিটিশ কাউন্সিলের ফ্ল্যাগশিপ ইভেন্ট গোয়িং গ্লোবাল কনফারেন্স গত ২০ বছর ধরে আন্তর্জাতিক শিক্ষার ক্ষেত্রে জ্ঞান ছড়িয়ে দিয়ে নেতৃবৃন্দের জন্য একটি কৌশলগত ফোরাম প্রস্তুত করতে এবং বিশ^ব্যাপী উচ্চশিক্ষার ভবিষ্যতকে আকার দেয়ার ক্ষেত্রে একটি বৈশি^ক নেটওয়ার্ক তৈরিতে কাজ করে যাচ্ছে।” 
পরবর্তী আন্তর্জাতিক গোয়িং গ্লোবাল কনফারেন্স ২০২৩ সালের শেষ নাগাদ অনুষ্ঠিত হবে। গোয়িং গ্লোবাল এশিয়া প্যাসিফিক ২০২২ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.britishcouncil.sg/events/going-global-asia-pacific-conference-2022

প্রীতি / প্রীতি

পাবিপ্রবিতে ভিন্ন ধর্মাবলম্বীর দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ

এসএসসি পরীক্ষার সূচি পেছালো, শুরু ১৪ মার্চ

বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী

‎আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রাবনের ‘ফ্লোটিং সারভাইভাল

‎নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাককানইবি ভিসির অভিনন্দন

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের নতুন পরিবেশে অভিযোজনে সেমিনার

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক

ধান ফসলের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি নিরূপণে আন্তর্জাতিক কর্মশালায় পবিপ্রবির অংশগ্রহণ

৪২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুবিতে প্রথমবার শিল্প-একাডেমিয়া বৈঠক

পবিপ্রবির তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্বে নেছার ও সবুজ

মাদকসহ পাবিপ্রবির দুই শিক্ষার্থী আটক, ৬ ঘণ্টা পুলিশ হেফাজতে