ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

কক্সবাজারে কাউন্সিলর পুত্র হত্যা মামলায় গ্রেফতার 'চাতু'


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ২৯-১১-২০২২ রাত ৮:২৬

কক্সবাজার শহরের বৌদ্ধ মন্দির ক্যাং পাড়ায় অভিযান চালিয়ে আলোচিত সেজান হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে ছাথোয়েন চাতু (৪১) নামে একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা সংস্থা (সিআইডি)। 

মঙ্গলবার ২৯ নভেম্বর বেলা পৌনে বারোটার দিকে বৌদ্ধ মন্দির ক্যাং পাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত চাতু কক্সবাজার পৌরসভার ৮নং ওয়ার্ড বৌদ্ধ মন্দির ক্যাং পাড়া এলাকার বাসিন্দা মৃত মংফ্রু’র ছেলে।

এসপি বলেন, ২০২১ সালের ১৬ আগস্ট কক্সবাজার পৌরসভার ৮ নং ওয়ার্ডের বৌদ্ধ মন্দির এলাকার অগ্যমেধা বৌদ্ধ ক্যাং কম্পাউন্ডে প্রতিপক্ষের চুরিকাঘাতে হাতে খুন হন ১১নং ওয়ার্র্ডের কাউন্সিলর নুর মোহাম্মদের ছেলে যুবরাজ শাহজাহান সেজান (২৪)। এ ঘটনায় নিহতের মা সাবেক নাহার বুলবুলি বাদী হয়ে ঘোনার পাড়া এলাকার আবুল কালামের ছেলে আবু তাহেরকে প্রধান আসামী করে কক্সবাজার সদর মডেল থানায় ৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং- ২৫।

এ ঘটনায় একই বছর ২৪ আগস্ট সিআইডি কক্সবাজার শাখার একটি টিম অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী আবু তাহেরকে (২৮) গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। ধৃত আবু তাহের আদালতে ১৬৪ ধারা জবানবন্দি দিয়ে খুনের ঘটনার ইন্ধনদাতা হিসেবে চাতু’র নাম বলেন। এরপর থেকে চাতুকে গ্রেফতার করতে চেষ্টা চালানো হয়। সর্বশেষ  মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার শহরের বৌদ্ধ মন্দির ক্যাং পাড়ায় অভিযান চালিয়ে ছাথোয়েনকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার পাশাপাশি পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানান এসপি মোহাম্মদ সাহেদ মিয়া।

প্রীতি / প্রীতি

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ