বগুড়ার শেরপুরে আগুনে ভষ্মিভুত দোকান ও বাড়ি ব্যপক ক্ষতি
বগুড়ার শেরপুর পৌর শহরের হাটখোলা এলাকায় বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে ২৯ নভেম্বর মঙ্গলবার রাতে হাজী আব্দুল কুদ্দুস সরকারের একটি ভ্যারাইটি স্টোর ও বাড়ি আগুন লেগে ভষ্মিভুত হয়েছে। এতে প্রায় সোয়া কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে।
জানা যায়, শেরপুর পৌর শহরের বারোদুয়ারী হাটখোলা এলাকার মৃত ছহির উদ্দিন সরকারের ছেলে আব্দুল কুদ্দুস সরকার বাড়ির একটি অংশে আলিফ লাম মিম নামে একটি ভ্যারাইটি স্টোর দিয়ে ব্যবসা করে আসছিল। ২৯ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে দোকান খোলা রেখে আব্দুল কুদ্দুস নামাজে যায়।
এ সময় দোকানের দোতলায় গোডাউনে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে দোকানের ফোম ও প্লাস্টিকের ম্যাটে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পরে বাড়ি ও দোকান পুড়ে ভষ্মিভুত হয়। এতে দোকানের মালামাল ৬০ লাখ টাকা, বাড়িতে রাখা নগদ সাড়ে ৬ লাখ টাকা ২১ ভরি সোনার গহনা ও দোকান ও বাড়ির আসবাবপত্র পুরে ৪৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সেই সাথে পাসপোর্ট, জমির দলিলপত্রাদি সহ মূল্যবান কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে বলে আব্দুল কুদ্দুস সরকার জানান। ৯৯৯ এ কল পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস ইন্সপেক্টর নাদির হোসেন বলেন, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে।
প্রীতি / প্রীতি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার