আসবাবপত্র ও বই-খাতাসহ ১০ লাখ টাকার ক্ষতি
৩০ মিনিটের আগুনে শিক্ষাপ্রতিষ্ঠান ছাই, পাশেই মসজিদে লাগেনি ছোয়া
টাঙ্গাইলের ভূঞাপুর কিন্ডারগার্টেনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কিন্ডারগার্টেনের বই-খাতা, চেয়ার, টেবিল ও বিভিন্ন আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু কিন্ডারগার্টেনের সবকিছু পুড়ে ছাই হলেও তার পাশেই ভূঞাপুর কেন্দ্রীয় জামে মসজিদে আগুনের ছোয়া লাগেনি।
মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১০ টায় ভূঞাপুর পৌর শহরের ভূঞাপুর বাজারের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন কিন্ডারগার্টেনে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ভূঞাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরে আধা ঘণ্টারও বেশি সময় নিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।
বুধবার (৩০ নভেম্বর) সকালে সরেজমিনে দেখা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানটি টিনের ঘর। অফিস কক্ষের বই, চেয়ার, টেবিল, ব্র্যাঞ্চ, আলমিরাসহ আসবাপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়। তার পাশে রয়েছে কেন্দ্রীয় জামে মসজিদ। শিক্ষাপ্রতিষ্ঠানটির সবকিছু পুড়ে গেলেও মসজিদের আগুনের ছোয়া লাগেনি।
ভূঞাপুর বাজার সমবায় উন্নয়ন মার্কেটিং সোসাইটির সাধারণ সম্পাদক আরিফুল হক আরজু জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে হঠাৎ করে ভূঞাপুর পৌর শহরের ভূঞাপুর কিন্ডারগার্টেনে আগুন লাগে। পরে আগুন মুহুর্তেই চারপাশে ছড়িয়ে পড়ে। আগুন লাগার বিষয়টি ফায়ার সার্ভিসকে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন তারা। এরমধ্যেই কিন্ডারগার্টেন সবকিছু পুড়ে ছাই যায়। তবে, কিন্ডারগার্টেন সংলগ্ন মসজিদের কোন ক্ষতি হয়নি।
এ ঘটনায় ভূঞাপুর কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা অধ্যাপক শংকর দাস জানান, পরিকল্পিতভাবে শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়েছে। আগুনে সব শেষ হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। এনিয়ে ভূঞাপুর থানায় একটি থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
এ বিষয়ে ভূঞাপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. আবুল কালাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রাপাত হতে পারে।
প্রীতি / প্রীতি
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি