হরিরামপুরে অবৈধ যান ট্যাফে ট্রাক্টর চাপায় ছাত্রলীগ নেতার মৃত্যু
মানিকগঞ্জের হরিরামপুরে অবৈধ যানবাহন (ট্যাফে ট্রাক্টর) চাপায় ছাত্রলীগ নেতা নিহত হয়েছে। গত মঙ্গলবার বিকেল তিনটার দিকে উপজেলার হরিরামপুর - ঝিটকা সড়কের আন্ধারমানিক (হামিদ মাস্টার বাড়ি সংলগ্ন) এলাকায় বালু/ইট ভর্তি ট্যাফে টাক্টর কাকড়া গাড়ি মোটরসাইকেল সংঘর্ষের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আব্দুল্লাহ সায়েম লিপু (২৮) গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার্ড করে। পরে সাভারের যাবার পথে তার মৃত্যু হয়। নিহত আব্দুল্লাহ সায়েম লিপু উপজেলার কর্মকান্দি বয়ড়া গ্রামের লালমদ্দিনের ছেলে।
লিপুর মামা উপজেলা কৃষক লীগের সদস্য সচিব শহিদুর রহমান বলেন, আজ বিকেলে হরিরামপুর - ঝিটকা আঞ্চলিক সড়কের আন্ধার মানিক এলাকার হামিদ মাস্টার বাড়ির সামনে এলে বালু আর ইট টানার মাহিন্দ্র গাড়ি (ট্যাফে ট্রাক্টর) লিপুর মোটরসাইকেলকে চাপা দেয়। লিপু গুরুতর আহত হলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থা গুরুতর বলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে সিংগাইরে তার মৃত্যু হয়। পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার মৃত্যু হয়েছে বলে জানানো হয়। লিপু উপজেলার হরিরামপুর ওয়াল্টন প্লাজার বিক্রয়কর্মী হিসেবে কর্মরত ছিলো।
হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি তানভীর সিদ্দিক বলেন, আব্দুল্লাহ সায়েম লিপু উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। সম্প্রতি চালু হওয়া হরিরামপুর ওয়াল্টন প্লাজায় চাকুরি করতে ছিলেন। এভাবে সড়কে হত্যা মেনে নেয়া যায় না। হরিরারমপুর থানা ওসি সৈয়দ মিজানুর রহমান বলেন,অভিযোগ পেলে তদন্ত করে ব্যাবস্থা নেয়া হবে।
প্রীতি / প্রীতি
চাঁপাই প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান ,সাধারণ সম্পাদক জমশেদ আলী
শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে রাজমিস্ত্রীর মৃত্যু
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও অভিভাবক সভা
রাঙ্গামাটিতে পর্যটন মেলা শুরু: নারী উদ্যোক্তাদের পণ্যে প্রাণচাঞ্চল্য
কুমিল্লায় ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫৪
‘জিন সাপ’ আতঙ্কে শালিখার ছান্দড়া গ্রাম
পরকীয়ার অভিযোগে সাবেক শিবির নেতা কট, বাড়িতে আগুন
বজ্রপাত রোধ ও সবুজায়নের লক্ষ্যে দেবীগঞ্জে তাল বেলালের ২ হাজার তালবীজ রোপণ
মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
কালিয়ায় মাদক সেবনে বাঁধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ
খোয়া ফেলেই ঠিকাদার লাপাত্তা: ঘোড়াঘাটে সড়কের কাজ অসমাপ্ত রেখে জনদুর্ভোগ, পুনরায় দরপত্রের দাবি
শান্তিগঞ্জে সরকারি এজমালি ভূমিতে রাইস মিল স্থাপন ও পরিবেশ দূষণের অভিযোগ