ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ইয়ারপুর ইউপি উপনির্বাচনে বিজয়ী হলে এলাকার উন্নয়নে কাজ করা হবে


ইফতেখার জাহাঙ্গীর photo ইফতেখার জাহাঙ্গীর
প্রকাশিত: ৩০-১১-২০২২ দুপুর ৪:২৮

আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে বিজয়ী হলে এলাকার উন্নয়নে কাজ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন মুসা। বুধবার অপরাহ্নে আওয়ামী লীগ নেতা মুসা বলেন আগামী ২৯ শে ডিসেম্বর আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। 

দল থেকে তাকে নৌকার প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়া হয়েছে। গত মাসে স্থানীয় ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান মৃত্যু বরণ করলে নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশন থেকে অত্র ইউনিয়নে উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষনা করেন। আওয়ামী লীগের মনোনয়ন পেতে স্থানীয় একাধিক নেতা কর্মী মাঠে ময়দানে দৌড় ঝাপ শুরু করেন।

 আশুলিয়া থানা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, থানা যুবলীগ ও আশুলিয়া আঞ্চলিক শ্রমিক লীগ সহ প্রায় দলের এক ডজন নেতা কর্মী ইয়ারপুর ইউনিয়নের নির্বাচনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেন।

দলের পক্ষ থেকে যাচাই বাছাই করে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হেসেন মুসা কে প্রার্থী চুড়ান্ত করলে কেন্দ্রীয় নির্বাচনী বোর্ড তাকে নৌকা প্রতিক বরাদ্ধ করেন। নৌকা প্রতিক পেয়ে মোশারফ হোসেন মুসা নির্বাচনী মাঠে নেতা কর্মীদের বলেন তিনি নির্বাচিত হলে ইউনিয়নের যে সব স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয় সে সকল রাস্তা ঘাটের জলাবদ্ধতা দুরীকরণের জন্য ড্রেন নির্মাণ করবেন। 

এলাকার মানুষ ও শ্রমিকদের রাতে নিরাপদে চলাচলের জন্য রাস্তায় লাইটিং করে দিবেন। দলের মনোনয়ন পেয়ে আওয়ামী লীগ নেতা মোল্লা মোশারফ হোসেন মুসা ইউনিয়নের প্রতিটি এলাকায় ছুটে চলেছেন ভোটারদের ধারে ধারে। এলাকার উন্নয়নের কথা বলে আওয়ামী লীগ নেতা মুসা জনগনের কাছে তার নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করছেন।

প্রীতি / প্রীতি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান