ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

প্রতিটি পরিবারকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে : ডেপুটি স্পিকার


পাবনা প্রতিনিধি photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১১-২০২২ দুপুর ৪:৩৯

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিতব্য পাবনার বেড়ায় ডায়াবেটিস হাসপাতালের ৮ তলা বিশিষ্ট ভবনের দ্বিতীয় তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ শামসুল হক টুকু।

উদ্বোধনকালে ডেপুটি স্পিকার বলেন, সবার উচিৎ নিয়মিত ব্যায়াম, কায়িক পরিশ্রম ও খেলাধুলার মাধ্যমে ডায়াবেটিস নামক রোগ প্রতিরোধ করা সম্ভব। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুস্থদের চিকিৎসায় হাসপাতাল নির্মাণ ও তাদের কল্যাণে বিভিন্ন ধরনের ভাতা প্রদান করে যাচ্ছেন।

আওয়ামীলীগ নেতা ডেপুটি স্পিকার টুকু আরো বলেন,‘মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে পাকিস্তানি ভাবধারার রাজনীতি এদেশে চালু করার আমরণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা এখন দুর্বল অবস্থায় রয়েছে কিন্তু নিশ্চিহ্ন হয়ে যায়নি। প্রতিটি পরিবারকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে তাহলেই চিহ্নিত শত্রুদের নির্মূল করা সম্ভব হবে।

অনুষ্ঠানে ডেপুটি স্পিকারের ছেলে বেড়া পৌর মেয়র আসিফ শামস রঞ্জনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রীতি / প্রীতি

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত