কক্সবাজারে পৃথক হত্যা মামলায় ৩ আসামীর আমৃত্যু কারাদন্ড
কক্সবাজারে পৃথক দুই হত্যা মামলায় তিন আসামীকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে পৃথক ধারায় ৬০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৩ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। বুধবার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের আবদুস সালামের ছেলে পারভেজ হোসেন প্রকাশ বাবু (৩৬), একই উপজেলার বাবদি ইউনিয়নের আবদুর রব ছেলে মো. মোতালেব (৩৫) এবং কক্সবাজারের উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালং লম্বাঘোনা এলাকার মৃত সোনা আলীর ছেলে ছৈয়দ হোসেন।
রাষ্ট্র পক্ষের আইনজীবী (পিপি) ফরিদুল আলম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, কক্সবাজার কলাতলীতে বন্ধুদের হাতে খুন হওয়া মামলায় দুইজন এবং উখিয়ায় স্বামীর হাতে স্ত্রী খুনের মামলায় স্বামীকে আমৃত্যু কারাদণ্ড দেয় আদালত। তিনি বলেন, সকলের সহযোগিতায় মাত্র এক বছরের মাথায় আমরা বিচার কার্য শেষ করতে সক্ষম হয়েছি।
সূত্র মতে, ২০২১ সালে ১৫ মার্চ ইয়াবার লেনদেনর বিরোধের জের ধরে শহরের কলাতলী হোটেল-মোটেল জোনের 'সুইট হোম রিসোর্টের' নামে একটি আবাসিক হোটেলে বন্ধুদের হাতে খুন হন শহরের বাদশার ঘোনার জাকের হোসেনে ছেলে আবদুল মালেক (২৪)।
এ ঘটনায় নিহতের ভাই আবদুল খালেক বাদী হয়ে পারভেজ হোসেন প্রকাশ বাবু ও মো. মোতালিব সহ আরো ২/৩ জনকে অজ্ঞাত আসামী করে কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ৫৩/২০২১ (জিআর ১৮৭/২০২১, এসটি১১৮২/২০২১)। কক্সবাজার মডেল থানার তৎকালীন এসআই আমজাদ হোসেন মামলাটি তদন্ত করে একই বছর ৫ আগস্ট দুইজনের বিরুদ্ধে আদালতে চার্জসীট দেন। বিজ্ঞ আদালত ১৮ জন সাক্ষীর গ্রহণ শেষে আজ বুধবার রায় ঘোষণা করেন।
অপরদিকে, ২০১৭ সালে ১ জুন উখিয়ার ভালুকিয়া পালং এলাকায় স্বামীর হাতে নির্মমভাবে খুনের শিকার হন মানজুবা বেগম (২৭) নামে এক গৃহবধূ। এ ঘটনায় নিহতের পিতা মোঃ মুক্তার আহম্মদ বাদী হয়ে স্বামী ছৈয়দ হোসনকে একমাত্র আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ০২/২০১৭ (জিআর ১৯৪/১৭, এসটি ৭৮৬/২০১৮)। উখিয়া থানার তৎকালীন এসআই আনিসুর রহমান নামলাটি তদন্ত করে ২০১৭ সালের ২১ ডিসেম্বর আদালতে চার্জসীট দেন। বিজ্ঞ আদালত ১৮ জন সাক্ষীর সাক্ষ্য নিয়ে বুধবার আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণীত হওয়ায় তাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন।
প্রীতি / প্রীতি
ঘোড়াঘাটে পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজারের বিরুদ্ধে মানববন্ধন
পঞ্চগড়ে করতোয়া সোলার কোম্পানির বিরুদ্ধে ডিসির আদেশ জালিয়াতির অভিযোগ
সলঙ্গায় র্যাবের অভিযানে ১৩ লাখ টাকার জালনোট উদ্ধার, গ্রেপ্তার ২
ত্রিশালে ইউসিসিএ’র সভাপতি হলেন জহির মোঃ আতাউর রহমান
মেহেরপুর জেলায় প্রথম প্রায় ৭ লক্ষ টাকা ব্যয়ে বাস্কেটবল গ্রাউন্ডের উদ্বোধন
কুড়িগ্রামে ওষুধের বাজারে সিন্ডিকেটের অভিযোগ, কম দামে বিক্রি ঠেকাতে চাপ
সরকারি মুকসুদপুর কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মাহবুব হাসান বাবর
রাণীনগরে প্রশাসনের তদারকিতেও মিলছে না পর্যাপ্ত জ্বালানি তেল, অকটেন পেট্রোল এখন সোনার হরিণ
মনোহরগঞ্জের যুবক মোরশেদ আলমকে হত্যা লাশ লাকসামে উদ্ধার- আসামি গ্রেপ্তার
কক্সবাজারের চকরিয়ায় মৃত হাতিকে মাটিতে পুতে ধামাচাপা দেয়ার চেষ্টা!
জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের ঈদ পুনর্মিলনী ও বিশ্ব শান্তি কামনা অনুষ্ঠান সম্পন্ন
আদমদীঘিতে হামীম পেট্রল পাম্পের ৩০ হাজার টাকা জরিমানা