ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে অসহায় মানুষের জন্য জেলা প্রশাসনের ফুডস্পট চালু


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১৩-৭-২০২১ রাত ১০:৫৮
ফরিদপুরে করোনা পরিস্থিতিতে দরিদ্র, দুস্থ, ভাসমান ও অসচ্ছল মানুষদের বিনামূল্যে এক বেলা খাবার খাওয়াতে ফুডস্পট চালু করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে শহরের গুরুত্বপূর্ণ স্থান ভাঙ্গা রাস্তার মোড়ের সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ে ফুডস্পটটি উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক দীপক কুমার রায়।
 
সরেজমিন দেখা যায়, সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ডেকোরেশনের মাধ্যমে টেবিল-চেয়ার স্থাপন করে সুন্দর পরিপাটি পরিবেশে খাবার পরিবেশন করা হচ্ছে। ওয়ান টাইম প্লেট ও ওয়ান টাইম গ্লাসে খাবার পরিবেশন করা হচ্ছে। জেলার ও জেলার বাইরে থেকে জরুরি কাজে আসা অনেকেই এখান থেকে খেয়ে নিচ্ছেন। প্রথম দিন খিচুড়ি, সবজি, বিশুদ্ধ পানি খাবার হিসেবে দেয়া হচ্ছে।
 
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনার কারণে জরুরি কারণে যাদের শহরে আগমন অত্যাবশ্যকীয় হয় অথচ খাবারের কোনো সংস্থান নেই, এরকম দরিদ্র, দুস্থ, ভাসমান, অসচ্ছল মানুষের জন্য এ ফুডস্পট করা হয়েছে।
 
জেলায় ত্রাণ সহায়তাসহ অন্যান্য সেবার পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন ফুডস্পটে ৩০০ জনকে খাবার দেয়া হবে। প্রাথমিকভাবে একটি স্পটে এ খাবার দেয়া হচ্ছে। চাহিদা ও পরিস্থিতি বিবেচনায় স্পটের সংখ্যা এবং খাবার খাওয়ার সংখ্যাও বাড়ানো হবে।

এমএসএম / জামান

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন