আশুলিয়ার ইয়ারপুর ইউপি উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আকবর মৃধা
ঢাকার পাশে শিল্প শহর আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হলেন জাতীয় শ্রমিক লীগ নেতা আকবর মৃধা। বৃহস্পতিবার (১লা ডিসেম্বর) জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ আকবর হোসেন মৃধা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
শিল্প শহর আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মাষ্টারের মৃত্যু হলে নির্বাচন কমিশন সেখানে উপনির্বাচনের জন্য তফসিল ঘোষনা করেন। আগামী ২৯ শে ডিসেম্বর ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের একাধিক নেতা কর্মী দল থেকে নমিনেশন চেয়েছিলেন। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা মোশারফ হোসেন মুসাকে উপ নির্বাচনে দল থেকে মনোনয়ন দিয়েছে। অন্য দলের কোন প্রাথী না থাকায় স্থানীয় আওয়ামী লীগের অনেক নেতা স্বতন্ত্র প্রার্থী হয়ে ইয়ারপুর ইউনিয়নের উপ নির্বাচনে অংশ নিয়েছেন। তাদের মধ্যে জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আকবর হোসেন মৃধা ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমন ভূইয়াও নির্বাচনে অংশ নিতে সাভার নির্বাচন অফিসে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
আকবর মৃধার নিকট সাংবাদিকরা জানতে চায় দল আপনাকে মনোনয়ন দেয়নি তার পরও কেন নির্বাচনে অংশ নিচ্ছেন। এমন প্রশ্নের জবাবে শ্রমিক লীগ নেতা আকবর মৃধা বলেন দল মনোনয়ন না দিলেও স্থানীয় জনতার অনুরোধ আর ভালোবাসায় ইয়ারপুর ইউনিয়নের উপ নির্বাচনে অংশ নিয়েছেন।
শ্রমিক নেতা মৃধা আরো বলেন নির্বাচনে বিজয়ী হলে এলাকায় সুয়ারেজের কাজ করবেন। সাধারণ মানুষের চিকিৎসা সেবা দিতে একটি আধুনিক মানের হাসপাতাল স্থাপনের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন।
প্রীতি / প্রীতি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার