ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

রাজশাহীর সমাবেশের আগে পাবানায় শীর্ষ স্থানীয় বিএনপি নেতা বাবু আটক


পাবনা প্রতিনিধি photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১-১২-২০২২ দুপুর ৪:২০

পাবনায় বিএনপির শীর্ষস্থানীয় নেতা আনিসুল হক বাবুকে ককটেল হামলার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে পাবনা শহরের কাঁচারিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান ওসি। আগামী ৩ ডিসেম্বর রাজশাহীর সমাবেশে যেতে বাধা সৃষ্টি করতেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে জেলা বিএনপির নেতৃবৃন্দ।

রাজশাহি যাওয়ার প্রস্তুতি নেয়ার সময় বিএনপির যানবাহন ফিরিয়ে দেয়া হয়েছে বলেও জানিয়েছে দলের নেতারা। এসব ঘটনায় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের মধ্যে আতংক বিরাজ করছে। গ্রেফতারকৃত আনিসুল হক বাবু পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। পাবনা শহরের খেয়াঘাট রোড এলাকার বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে ২০ নভেম্বর বোমা বিস্ফরণের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফফতার করা হয়েছে বলে জানিয়েছে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম।

তবে এ মামলায় ৭ জন নামিক আসামির মধ্যে আনিসুল হক বাবুর নাম নেই। এ ব্যাপারে জিজ্ঞাস করা হলে, পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম জানান,‘মামলায় ১০০ থেকে ১৫০ জন আজ্ঞাত আসামি রয়েছে। তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার করা হয়েছে।’

এবিষয়ে পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার দাবি করেন আসন্ন ৩ ডিসেম্বরের রাজশাহীর জনসমাবেশকে কেন্দ্র করেই এ ধরনের হামলা মামলা করা হচ্ছে। মাসুদ বলেন, বাবু একজন সংগঠক, তাকে গ্রেফতারের পর সাধারন নেতাকর্মীদের মধ্যে আতংক বিরাজ করছে।

মাসুদ বলেন, বিএনপি নেতাকর্মীরা রাজশাহীর সমাবেশে যাওয়ার প্রস্তুতি নিলেও পথে পথে বাধার শিকার হচ্ছে। তিনি বলেন,‘বুধবার রাতে শহরের শিবরামপুর এলাকা থেকে ১৫ টি গাড়ী ফিরিয়ে দিয়েছে পুলিশ।

তবে নেতাকর্মীরা গণসমাবেশে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছেন। বাধা বিঘ্ন উপেক্ষা করেই সমাবেশে যোগ দেয়ার জন্য বিএনপি নেতাকর্মীরা নিজ উদ্দ্যোগেই রাজশাহী পৌঁছাছেন বলে জানান তিনি। তবে বাধা দেয়ার অভিযোগ অস্বীকার করে ওসি জানান, বিএনপি নেতাকর্মীদের সমাবেশে যেতে কোন বাধা দেয়া হচ্ছে না। তারা কিভাবে যাবে সেটা তাদেরব্যাপার বলে জানান তিনি।

প্রীতি / প্রীতি

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত