মহেশখালীর সাবেক মেয়র সহ ৬ জনের যাবজ্জীবন কারাদন্ড
কক্সবাজার মহেশখালীর আলোচিত খায়রুল আমিন হত্যা মামলায় সাবেক মেয়র সহ ৬ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়াও প্রত্যেক আসামীকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ১ ডিসেম্বর দুপুরে কক্সবাজার অতিরিক্ত দায়রা জজ-১ম আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুন এ রায় দেন। রায় ঘোষণার সময় ৫ জন আসামী উপস্থিত ছিলেন। বাকী ১জন পলাতক রয়েছে।
দন্ডপ্রাপ্তরা হলেন- মহেশখালী পৌরসভার সাবেক মেয়র সরওয়ার আজম, তারভাই নাসির উদ্দিন, হামিদুল হক, জহির উদ্দিন, তৎকালীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম প্রকাশ শামসু চেয়ারম্যান ও সাধন নামে আরো একজন।
রাষ্ট্র পক্ষের আইনজীবী (পিপি) ফরিদুল আলম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘ ৩২ বছর পূর্বে মহেশখালী পৌরসভায় নির্মম হত্যাকান্ডের শিকার হন জাতীয় পার্টির তৎকালীন নেতা খায়রুল আমিন। তবে দীর্ঘদিন নানা জটিলতায় মামলার অগ্রগতি ছিলনা।
সম্প্রতি আমরা মামলটি দ্রুত নিষ্পত্তির জন্য উদ্যোগ নিই। মামলায় মোট ৩৬ জন সাক্ষীর সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে অভিযুক্তদের ৬ জনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণীত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। একই সাথে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আর ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণীত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেয়া হয়। মামলা চলাকালীন সময় দুই জন মৃত্যু বরণ করেন।
তিনি বলেন, দীর্ঘদিন জমে থাকা আলোচিত মামলাসহ গুরুত্বপূর্ণ মামলাগুলো দ্রুত শেষ করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। জানা যায়, ১৯৯০ সালে ৯ এপ্রিল সন্ধ্যায় মহেশখালী গোরগঘাটা এলাকায় প্রতিপক্ষের গুলিতে নির্মমভাবে খুন হন তৎকালীন জনপ্রিয় রাজনৈতিক নেতা নুরুল আমিন।
এ ঘটনায় নিহতের বড়ভাই মাহমুদুল হক বাদী হয়ে তৎকালীন গোরগঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলমসহ ২৬ জনকে আসামী করে মহেশখালী থানায় মামলা দায়ের করেন। মামলা নং-০৪/১৯৯০ (জিআর-৪২/১৯৯০ এবং এসটি ১৫৫/২০০২)। মামলা তদন্ত শেষে একই বছর ২২ নভেম্বর ২৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দেন তদন্তকারী সংস্থা সিআইডি। ২০০৩ সালে ২৭ জুলাই আদালত অভিযোগ গঠন করেন।
প্রীতি / প্রীতি
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান