ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

হরিরামপুরে কবরস্থান থেকে কঙ্কাল চুরি


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ১-১২-২০২২ বিকাল ৫:১৮

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার একটি কবস্থান থেকে রাতের আঁধারে ছয়টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতের কোন এক সময় হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের  দানিস্তপুর দারুল আমান মুসলিম কবরস্থান থেকে কঙ্কালগুলো চুরি হয়।

স্থানীয়রা জানান,  গতকাল রাতের কোন একসময় কবরস্থান থেকে ছয়টি কঙ্কাল চুরির ঘটনা ঘটে। পুরুষের দুটি কবর খোরা অবস্থায় এবং চারটি কবর খুরে আবার নতুন করে ঢেকে দেয়া অবস্থায় দেখা গেছে। এর কয়েক মাস আগে মহিলা কবরের তিনটা কবরও আংশিক খুরা দেখে গেছে, তখন শিয়াল খুরেছে বলে ধারণা করেছিল স্থানীয়রা।

কবরস্থানের দেখভাল করেন স্থানীয় মোশাররফ হোসেন শিকদার বলেন,  গতকাল রাতের কোন একসময় কবরস্থান থেকে ছয়টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে, দুটি কবর খোরা অবস্থায় এবং চারটি কবর খুরে আবার নতুন করে ঢেকে দেয়া অবস্থায় দেখা গেছে। সবগুলো পরুষের কবর ছিলো। কয়েক মাস আগে মহিলা কবরের তিনটা কবরও আংশিক খুরা অবস্থায় দেখা গেছে। 

 বলড়া ইউনিয়নের চেয়ারম্যান মোসলেম উদ্দিন খান  কুন্নু  বলেন, 'স্থানীয় বাসিন্দারা সকালে ঘটনাটি জানান। সাতটি কবর খোরা হয়েছে। এর আগেও ওই কবরস্থান থেকে তিনটি কবর খোরা অবস্থায় ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।  হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম  বলেন,  বলড়া ইউনিয়নের দানিস্তপুর কবরস্থানে কঙ্কাল চুরির ঘটনা স্থানীয়রা জানিয়েছেন।  ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি।

হরিরামপুর  উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম  বলেন, বলড়া ইউনিয়নের চেয়ারম্যান ঘটনাটি জানিয়েছেন। আমিসহ উপজেলা প্রশাসনের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছি ।  দোষীদের খুঁজে বের করা হবে।  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রীতি / প্রীতি

রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল

বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত