ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

দোহারে কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত 


আল-আমিন photo আল-আমিন
প্রকাশিত: ১-১২-২০২২ বিকাল ৫:১৮

মাদক ব্যবসায়ী যেখানে প্রতিরোধ হবে সেখানে‍‍` এই প্রতিপাদ্যে ঢাকার দোহার উপজেলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তুলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগীতায় উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন।

এসময় তিনি বলেন, তরুণরা দেশ, জাতি ও সমাজের উজ্জ্বল নক্ষত্র, জাতির আগামী দিনের কর্ণধার। সমাজ ও দেশকে আরও গতিশীল করতে জাতির মূল চালিকাশক্তি হলো তরুণরাই। কিন্তু তরুণপ্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে মাদক। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক ও বিনোদনের বিকল্প নেই। তবে মাদকের হাত থেকে সন্তানকে রক্ষা করতে অভিভাবকের গুরুত্ব অপরিসীম। তাছাড়া মসজিদের ইমামরা শুক্রবার মাদকের কুফল সম্পর্কে বয়ান দিতে পারেন।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবাশ্বের আলমের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন, দোহার পৌরসভার মেয়র মো. আলমাছ উদ্দিন, নয়াবাড়ি ইউপি চেয়ারম্যান তৈয়বুর রহমান তরুন, বিলাসপর ইউপি চেয়ারম্যান মো. রাশেদ চোকদার, কুসুমহাটি ইউপি চেয়ারম্যান কাদের মন্ডল, মাহমুদপুরের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আইয়ুব আলী, সুতারপাড়া ইউপি চেয়ারম্যান শেখ মো. নাসির উদ্দিন, রাইপাড়ার চেয়ারম্যান মো. আমজাদ হোসেনসহ আওয়ামী অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

প্রীতি / প্রীতি

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক