ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে আমন ধানের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ১-১২-২০২২ বিকাল ৬:৩

প্রতিকূল আবহাওয়া, সার সংকট ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি থাকা সত্ত্বেও ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার চাষিরা সম্পূরক সেচ ও বাড়তি শ্রমের মাধ্যমে চলতি মৌসুমে আমনের ভালো ফলন পেয়েছে।

চলতি মৌসুমে ভালো উৎপাদনের পাশাপাশি ভালো বাজারমূল্য পাওয়ায় উপজেলার চাষিরা বেশ খুশি।

বৃষ্টি-নির্ভর আমন চাষের রোপণ ও বেড়ে ওঠার সময় সার সংকট, অল্প বৃষ্টিপাতের কারণে কাঙ্ক্ষিত উৎপাদনে আশঙ্কা ও সেচের বাড়তি খরচের কারণে উৎপাদন খরচ তোলা নিয়ে উদ্বিগ্ন ছিলেন এ এলাকার কৃষকরা।

তাদের হাড়ভাঙ্গা শ্রমে ধান কাটা ও মাড়াই এই সময়ে শেষ পর্যন্ত আশানুরূপ ফলন ও বৈশ্বিক পরিস্থিতির কারণে বিগত বছরের তুলনায় বাজার মূল্য বেশি হওয়ায় আমন চাষিদের মুখে হাসি।

উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা যায়, এ মৌসুমে উপজেলায় ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ২১ হাজার ৬শ ১৫ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ হয়েছে। এর মধ্যে রয়েছে হাইব্রিড জাতের ৫ হাজার ৩৫৫ হেক্টর, উফশী জাতের ১৬ হাজার ২০৫ হেক্টর এবং স্থানীয় জাতের ২ হাজার ৪৩৫ হেক্টর জমি।

উপজেলার রাতোর ইউনিয়নের গরকতগাঁও গ্রামের কৃষক রবিউল ইসলাম রুবেল (৩৮)জানান, তিনি ১০ বিঘা (৫০ শতক) জমিতে আমন চাষ করেছেন।

তিনি বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে এক বিঘা জমিতে আমন চাষে সাধারণত ১০-১২ হাজার টাকা খরচ হয়। এই মৌসুমে পর্যাপ্ত বৃষ্টির অভাবে, মজুরি মুল্য বৃদ্ধি এবং ডিজেলচালিত পাম্প দিয়ে সেচ দেওয়ায় বিঘা প্রতি ২ হাজার থেকে ৩ হাজার টাকা অতিরিক্ত খরচ হয়েছে।

তিনি আরও জানান, ১০ বিঘা জমি চাষে তার খরচ হয়েছে এক লক্ষ ত্রিশ হাজার টাকা এবং ধান পেয়েছেন তিন শো মণ। প্রতি মণ ধান ১১০০ -১২০০ টাকা দরে বিক্রি করে প্রায় তিন লক্ষ বিশ হাজার টাকা পেয়েছেন। এতে তার লাভ হয়েছে প্রায় এক লক্ষ ৭০ হাজার টাকা।

এসময় তিনি আরও বলেন, এখন গম ও ভুট্টা চাষের জন্য খেত প্রস্তুত আমনের ভালো দাম পাওয়ায় গম ও ভুট্টা চাষে বেগ পেতে হবে না।

উপজেলার বাচোর ইউনিয়নের কৃষক সফিউর রহমান বলেন, আমনের ফলন আল্লাহর রহমতে ভালো হয়েছে,দামও ভালো থাকায় পরবর্তী কৃষি কাজে বেগ পেতে হবে না।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সন্জয় দেবনাথ জানান, পরিস্থিতি অনুকূলে না থাকা সত্ত্বেও চারা রোপণ ও ফসল বৃদ্ধির সময় সরকারি সহায়তা ও কৃষকদের অতিরিক্ত শ্রমের প্রচেষ্টার কারণে ভালো ফলন ফলানো সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এসময় তিনি আরও বলেন, গত কয়েক বছরের তুলনায় এ বছর আমনের ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। চাষীরা ঘরে তুলতে শুরু করেছে তাদের কষ্টার্জিত ফসল। এ বছর এই উপজেলায় ২১ হাজার ৬শ ১৫ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ হয়েছে। এতে একর প্রতি ৫৫-৬০ মণ ধান চাষীরা গোলায় তুলতে পারবে।

প্রীতি / প্রীতি

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির