ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কাপ্তাইয়ে ৪১ বিজিবি'র আয়োজনে শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি উদযাপিত


কাপ্তাই প্রতিনিধি photo কাপ্তাই প্রতিনিধি
প্রকাশিত: ২-১২-২০২২ দুপুর ১২:৫০
শান্তি চুক্তির উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ব্যাক্তিবর্গ।
শান্তি চুক্তির উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ব্যাক্তিবর্গ।

পার্বত্য শান্তি চুক্তির ২৫ বছর পূর্তিতে কাপ্তাই ৪১ বিজিবির ওয়াগ্গা জোনের আয়োজনে বণার্ঢ্য র‍্যালি, আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করা হয়। শুক্রবার (২ ডিসেম্বর) সকালে কাপ্তাই উপজেলা সদর হতে বিজিবির এই শান্তি র‍্যালিটি কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে  ওয়াগ্গাছড়া জুম রেস্তোরায় গিয়ে শেষ হয়।

র‍্যালিতে বর্ণিল সাজে সজ্জিত হয়ে স্থানীয় পাহাড়ী, বাঙালী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা অংশ নিয়েছে। পরে ওয়াগ্গা প্যানোরোমা  জুম রেস্তোরার সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়

এতে বক্তব্য রাখেন কাপ্তাই ৪১ বিজিবির কমান্ডিং অফিসার লে.কর্ণেল সাব্বির আহমেদ, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মোঃ মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসীম উদ্দীন, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, কাপ্তাই ৮ আনসার ব্যাটালিয়ন এর সহকারি পরিচালক আল আমিন। 

এসময় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর যেই  শান্তি চুক্তি সম্পাদিত হয়েছিলো, তার ফলে আজ পাহাড়ে শান্তির সুবাতাস বইছে এবং পার্বত্য অঞ্চলে জীবনযাত্রার মানের অনেক উন্নতি হয়েছে।

পরে ৪১ বিজিবির উদ্যোগে ওয়াগ্গা রামছড়ি পাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। যেখানে ৪১ বিজিবির মেডিকেল অফিসার মেজর কাজী সামিউর রহমান চিকিৎসাসেবা প্রদান করেন। এইসময় ৫০ জন রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

 

প্রীতি / প্রীতি

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত