আশুলিয়ায় ছাত্র ও তার পিতাকে মারধর করেছে কোচিং সেন্টারের মালিক
আশুলিয়ায় ছাত্র ও তার পিতাকে মারধর করেছে কোচিং সেন্টারের মালিক। ব্যাক্তি মালিকানাধীন এক কোচিং নসেন্টারে কোচিং করতে না চাওয়ায় শিক্ষার্থী ও তার বাবাকে পিটিয়ে জখম করেছে কোচিং সেন্টারের মালিক কাদের। গুরুতর নআহত ছাত্র শাকিব ও তার বাবা আসাদুজ্জামান কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দিবা গত রাতে শিমুলিয়ার পুকুরপাড় এলাকায় শিউর সাকলেস কোচিং সেন্টারে এঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়,জিরানীর পুকুরপাড় এলাকায় শিউর সাকলেস নামের ওই কোচিং সেন্টারে কোচিং করে আসছিলো সাভার পিএটিসি স্কুল এন্ড কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী শাকিব (১৮)। সম্প্রতি শাকিব ঐ কোচিং সেন্টারে কোচিং বন্ধ করে অন্য জায়গায় প্রাইভেট পড়ার সিদ্ধান্ত নেন। এতে ক্ষীপ্ত হয়ে গতকাল সন্ধায় কোচিং সেন্টারের মালিক কাদের ঐ শিক্ষার্থীর মা শাহিলা খাতুনকে ফোন করে অকর্থ ভাষায় গালিগালাজ করে। মাকে বকা বাজ্জি করায় রাতে কোচিং সেন্টারে গিয়ে শাকিব তার মাকে অকর্থ ভাষায় গালিগালাজের কারণ জানতে চায়।
কোচিং সেন্টারের মালিক ও পরিচালক কাদেরের কাছে। এসময় কোচিং সেন্টারের পরিচালক উত্তেজিত হয়ে শিক্ষার্থীকে এলোপাথারী ভাবে পিটিয়ে আহত করে। স্থানীয়দের কাছ ছেলে আহতের খবর পেয়ে ঐ কোচিং সেন্টারে ছেলেকে বাঁচাতে এবং উদ্ধার করতে যায়। এসময় মশিক্ষার্থীর বাবা আসাদুজ্জামানকেও কোচিং সেন্টারের মালিক ও পরিচালক কাদের এলোপাথারী ভাবে পিটিয়ে গুরুতর আহত করে। এলাকাবাসি কোচিং সেন্টারের ভিতরে চিৎকার ও চেচামেচী শুনে ঘটনাস্থলে গিয়ে আহত বাবা ও ছেলেকে উদ্ধার করে চিকিৎসার জন্য জিরানী বাজার কোরিয়া মৈত্রী হাসপাতালে ভর্তি করে।
কোচিং সেন্টারের মালিকের এমন কর্মকান্ডে ছাত্র ছাত্রী সহ একাবাসির মাঝে আতংক বিরাজ করছে। এঘটনায় ভূক্তভোগীর পরিবার থেকে ঐ কোচিং সেন্টারের মালিক কাদের (৩৫), তূর্য (২৭) ও রাসেলকে (৩৮) আসামী করে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে শিউর সাকসেস কোচিং সেন্টারের পরিচালক কাদেরের সাথে বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
প্রীতি / প্রীতি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার