ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

পাবনায় দ্বিতীয় দিনে পরিবহন ধর্মঘট চলছে, যাত্রীদের ভোগান্তি


পাবনা প্রতিনিধি photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২-১২-২০২২ দুপুর ৪:৭

পরিবহন মালিক সমিতির ডাকে ১১ দফা দাবিতে পাবনাতে দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট চলছে। মহাসড়কে নছিমন, করিমন, ভটভটিসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধ করাসহ ১০ দফা দাবিতে রাজশাহী বিভাগে ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। এর আওতায় পাবনায় বন্ধ রয়েছে সব যাত্রী ও পণ্যবাহী পরিবহন।

ধর্মঘটের কারণে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রিকশা ও থ্রি-হুইলাওে চেপে যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের। ধর্মঘটের কারণে চাপ বেড়েছে ট্রেনে।
বাড়তি খরচ দিয়ে সিএনজি বা অটোরিক্সায় বিভিন্ন স্থানে গমণকৃত যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

পরিবহন মালিক সমিতির নেতারা বলছেন, বিভাগীয় সিদ্ধান্ত মেনেই তারা ধর্মঘট পালন করছেন। তবে সবজিসহ পচনশীল পণ্য ও অ্যাম্বুলেন্সের মতো জরুরি সেবা
ধর্মঘটের বাইরে থাকবে বলে জানান যৌথ কমিটির নেতারা।

ধর্মঘট প্রসঙ্গে পাবনা জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিন এ প্রতিনিধিকে বলেন, দাবি আদায়ে সরকারের সাথে বারবার
আলোচনা হলেও কোনো সমাধান না আসায় বাধ্য হয়ে এই ধর্মঘটের ডাক দিতে হয়েছে। পাবনা থেকে আন্তঃজেলা ও দেশের বিভিন্ন রুটে প্রায় পাঁচ শতাধিক বেশি বাস
চলাচল করে থাকে।

প্রীতি / প্রীতি

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত