ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৮ দিনব্যাপী নাট্যাৎসব শুরু


ঢাবি প্রতিনিধি  photo ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ২-১২-২০২২ বিকাল ৬:৪০

ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের উদ্যোগে ৮ দিনব্যাপী ১৬তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব গতকাল ০১ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গতকাল সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নাট্যোৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রখ্যাত অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর, এমপি-কে নাট্যজন সম্মাননা প্রদান করা হয়।

থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মো. আশিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই নাট্যোৎসবের সাফল্য কামনা করে বলেন, সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে। নাট্যচর্চার মাধ্যমে অসাম্প্রদায়িক, মানবিক ও সৃষ্টিশীল সমাজ বিনির্মাণে কাজ করার জন্য উপাচার্য থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, ৮দিনব্যাপী এই নাট্যোৎসবে প্রতিদিন সন্ধ্যা ৬:৩০ টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বিভাগীয় শিক্ষার্থীদের পরিবেশনায় ২টি করে নাটক মঞ্চস্থ হবে।

প্রীতি / প্রীতি

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে