ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

আজ প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-৭-২০২১ দুপুর ১১:৩৯

বড় জয়ের সঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদের বিদায়ের মধ্যদিয়ে শেষ হয়েছে একমাত্র টেস্ট ম্যাচটি। জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দলের এবারের মিশন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজ শুরুর আগে আজ একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।

আগামী ১৬ জুলাই শুরু হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মূল সিরিজ শুরুর আগে নিজেদের ঝালাই করে নেয়ার সুযোগ পাচ্ছে টাইগাররা। কারণ সিরিজে আছে একটি প্রস্তুতি ম্যাচ। একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলতে আজ বিকেলেই মাঠে নামছে বাংলাদেশ।

জিম্বাবুয়ে সিলেক্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে হারারের তাকাসিঙ্গা স্পোর্টস ক্লাবে। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর ১টায়। 

এদিকে, ওয়ানডে স্কোয়াড থাকা রুবেল হোসাইন ছাড়া ইতোমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন বাকি সবাই। গত ১২ জুলাই তারা অনুশীলনও করেছেন। তবে এ অনুশীলনে ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। আর মাঠে থাকলেও অনুশীলন করেননি সাকিব আল হাসান।

জিম্বাবুয়ে সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সূচি: 
১ম ওয়ানডে – ১৬ জুলাই – দুপুর দেড়টা
২য় ওয়ানডে – ১৮ জুলাই – দুপুর দেড়টা
৩য় ওয়ানডে – ২০ জুলাই – দুপুর দেড়টা

১ম টি-টোয়েন্টি – ২৩ জুলাই – বিকাল সাড়ে চারটা
২য় টি-টোয়েন্টি – ২৫ জুলাই – বিকাল সাড়ে চারটা
৩য় টি-টোয়েন্টি – ২৭ জুলাই – বিকাল সাড়ে চারটা

ওয়ানডে স্কোয়াড: 
তামিম ইকবাল (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসাইন সৈকত, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসাইন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসাইন, শরিফুল ইসলাম।

টি-টোয়েন্টি স্কোয়াড: 
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসাইন ধ্রুব, শামিম হোসাইন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

প্রীতি / প্রীতি

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড