আরও ১২ বিভাগে কমিটি দিল জবি ছাত্রলীগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আরও বারো বিভাগে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এসব কমিটি এক বছরের জন্য অনুমোদন দেয়া হয়েছে। এ নিয়ে বিভাগীয় কমিটির সংখ্যা দাঁড়ালো ১৬ টি। শুক্রবার (২ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি ও সাধারণ সম্পাদক এস. এম. আকতার হোসাইন স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব কমিটি ঘোষণা করা হয়েছে।
লোকপ্রশাসন বিভাগে সভাপতি হিসেবে রাকিবুল হাফিজ অন্তর ও সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম; ইতিহাস বিভাগে সভাপতি চয়ন কুমার রায় ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান; রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সভাপতি আহমেদ হাসনাত ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আরিফ; প্রাণীবিদ্যা বিভাগে সভাপতি নাহিদুল ইসলাম হিমেল ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফাহিম; ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে সভাপতি বায়েজিদ শেখ ও সাধারণ সম্পাদক মাশরাফি রহমান খাঁন; ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে সভাপতি হা-মীম ইবনে বাসার ও সাধারণ সম্পাদক আল-আমিন দিমান কে দায়িত্ব দেয়া হয়েছে।
এছাড়াও অন্যান্য বিভাগগুলোর মধ্যে নৃবিজ্ঞান বিভাগে সভাপতি হিসেবে মশিউর রহমান শুভ ও সাধারণ সম্পাদক শামসুল আলম রাফি; ভূগোল ও পরিবেশ বিভাগে সভাপতি আকরাম হোসেন ও সাধারণ সম্পাদক মো. ইমতিয়াজ আহম্মেদ রওনক; উদ্ভিদ বিজ্ঞান বিভাগে সভাপতি সোহানুর রহমান ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান; মনোবিজ্ঞান বিভাগে সভাপতি রাসেল মোল্লা ও সাধারণ সম্পাদক মো. আকিব হায়দার ইমন; ফার্মেসী বিভাগে সভাপতি মো. আসিফ আরাফাত নিলয় ও সাধারণ সম্পাদক এস.এম বায়েজিদ; কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে সভাপতি সুমিত দত্ত ও সাধারণ সম্পাদক তারিদ্দোহা সৌম্য দায়িত্ব পেয়েছেন।
এবিষয়ে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস.এম আকতার হোসাইন বলেন, ' দীর্ঘদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি হয়নি। যার ফলে অনেক কর্মীরাই কোনো রাজনৈতিক পরিচয় পায়নি। সেজন্যই আমরা বিভাগ ভিত্তিক কমিটি দিচ্ছি। সামনে যেহেতু নির্বাচন তাই দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কাজ করবে।'
এর আগে গত ১ ডিসেম্বর রাতে বাংলা, অর্থনীতি, নাট্যকলা ও পরিসংখ্যান বিভাগের কমিটি ঘোষণা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
প্রীতি / প্রীতি
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন