বাংলাদেশের খেলোয়াড়দের আইপিএলে সুযোগ পাওয়া উচিত : রোহিত
ক্রিকেটটাই পাল্টে দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বিশ্বের নানা দেশে আইপিএলের আদলে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগ চালু হলেও আইপিএলের আশেপাশে কিছুই নেই। এখানে খেলার জন্য দল পাওয়ার জন বিশ্বের বাঘা বাঘা ক্রিকেটাররা মুখিয়ে থাকেন। সেই দিক বিবেচনা করলে বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে স্থান একেবারে নগণ্য।
তবে ভারতের অধিনায়ক রোহিত শর্মা মনে করেন বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে সুযোগ পাওয়া উচিৎ। ‘আমি আশা করি। আমি সত্যিই আশা করি তারা সুযোগ পাবে। কারণ তারা মানসম্পন্ন দল, মানসম্পন্ন খেলোয়াড়। আমি সত্যিই অনুভব করি, তারা আইপিএল দলে পার্থক্য গড়ে দিতে পারে’-শনিবার মিরপুরে সংবাদ সম্মেলনে ঠিক এভাবেই বলেছেন ভারত অধিনায়ক।
তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারত এখন ঢাকায় অবস্থান করছে। রোববার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। সেই সিরিজের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন রোহিত। সেখানে উঠে আসে আইপিএল প্রসঙ্গ।
আইপিএল বললে বাংলাদেশের সাকিব আল হাসানের কথাই আসে সবার আগে। গত আসরে দল পাননি, এর আগে নিষিদ্ধ থাকায় খেলতে পারেননি। এ ছাড়া আইপিএলে সাকিব ছিলেন নিয়মিত মুখ। দুবার চ্যাম্পিয়নের স্বাদও পেয়েছেন। তারপরে আসবে মোস্তাফিজুর রহমানের নাম। প্রথম আসরেই বোলিংয়ে মুগ্ধ করেছিলেন, হয়েছেন চ্যাম্পিয়ন। এরপর পারফরম্যান্সের চড়াই-উতরাই থাকলেও তার প্রতি আইপিএলের দলগুলোর আগ্রহ কমেনি।
এ দুজন ছাড়া কোনো বাংলাদেশি আইপিএলে নিজেদের জায়গা তৈরি করতে পারেননি। মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজ্জাক, তামিম ইকবালরা সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। গতবার তাসকিন আহমেদ ডাক পেয়েছিলেন, তবে দেশের খেলার কথা বিবেচনায় তিনি যাননি। মাহমুদউল্লাহ রিয়াদ কিংবা মুশফিকুর রহিমরা নিলামে নাম নিবন্ধন করলেও তাদের প্রতি কোনো দল আগ্রহ দেখায়নি।
আগামী আসরের জন্য নিলামে নাম লিখিয়েছেন বাংলাদেশ থেকে , সাকিব, তাসকিন, লিটন দাশ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ও নাসুম আহমেদ আইপিএলে নাম দিয়েছেন বলে জানা আর দিল্লি ক্যাপিটালস মোস্তাফিজুর রহমানকে রিটেইন করায় তার অংশগ্রহণ নিশ্চিত।
রোহিত বলেন, ‘আইপিএলের দলগুলো খুব সম্ভবত এখনও পরিকল্পনা সাজানো শুরু করেনি। এটি আমার ধারণা। নিলামের কাছাকাছি সময়ে তারা ভাবনা শুরু করবে, বিভিন্ন পরিকল্পনা করবে তাদের চাওয়ার ব্যাপারে। তবে আমি সত্যিই মনে করি তাদের সুযোগ পাওয়া উচিত।
প্রীতি / প্রীতি
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ