নাশকতায় ৭৬ নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা, বিএনপি বলছে গায়েবী
টাঙ্গাইলের ভূঞাপুরে গভীর রাতে বিএনপি নেতাকর্মীদের গোপন বৈঠক ও ককটেল বিস্ফোরণের অভিযোগে ইলিয়াস শেখ ও ঠান্ডু সর্দার নামে বিএনপির দুই নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃত ইলিয়াস শেখ উপজেলার নিকরাইল ইউনিয়নের কোনাবাড়ি গ্রামের মৃত ইমান আলীর ছেলে। তিনি কোনাবাড়ী ৭ নং ওয়ার্ড বিএনপির সদস্য এবং ঠান্ডু উপজেলার গাবসারা এলাকার জহির উদ্দিনের ছেলে। সে গাবসারা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি। বুধবার (৩০ নভেম্বর) ভূঞাপুর পৌর এলাকার শিয়াকোল হাটখোলা থেকে রাতে ইলিয়াস শেখকে এবং শুক্রবার (২ ডিসেম্বর) গভীর রাতে ঠান্ডুকে তার নিজ বাড়ী আটক করে ভূঞাপুর থানা পুলিশ।
এ ঘটনায় বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ভূঞাপুর থানার উপ-পরিদশর্ক (এসআই) আব্দুস ছালাম বাদী হয়ে উপজেলার বিভিন্ন এলাকার বিএনপির ১৬ নেতাকর্মীসহ আরও অজ্ঞাত ৫০/৬০ জনের নামে মামলা দায়ের করেন। এরআগে বুধবার (৩০ নভেম্বর) রাতে ভূঞাপুর পৌরসভার শিয়ালকোল বাজার মাছের শিডের ঘরে এই ঘটনা ঘটে। তবে পুলিশের উল্লেখ করা রাতের ঘটনায় সেখানে ককটেল বিষ্ফোরণ ও গুলির শব্দ পায়নি বলে জানিয়েছে এলাকাবাসী। তবে, এ ঘটনার স্বাক্ষী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহন ও আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান তালুকদার বিদ্যুত।
মামলা সূত্রে জানা গেছে, বুধবার রাত ১১টা ৪০ মিনিটে পৌর এলাকার শিয়ালকোল বাজার মাছের সীডের নিচে বিএনপির ৬০-৭০ জন নেতাকর্মীরা নাশকতা মূলক কর্মকান্ডের জন্য গোপন বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে বিএনপির নেতাকর্মীরা। এসময় একটি ককটেল বিষ্ফোরিত হয়ে প্রচুর ধোয়া ও বিকট শব্দ হয়। পরে পুলিশ আত্মরক্ষার্থে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অবিষ্ফোরিত ককটেল ও গুলির খোসা উদ্ধার করে। এ ঘটনায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।
এ ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু জানান, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশকে সরকার বানচাল করতে পুলিশ দিয়ে নেতাকর্মীদের হয়রানি ও মিথ্যা-গায়েবী মামলা দিচ্ছেন। শিয়ালকোল এলাকায় এই ধরণের কোন ঘটনা ঘটেনি। দুইজন গ্রেফতারসহ বিএনপির ১৬ জনের নাম উলে¬খ করে অজ্ঞাত ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলার তীব্র নিন্দা জানাচ্ছি।
এ ব্যাপারে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম জানান, মামলায় জড়িতরা নাশকতা করার পরিকল্পনা করছিল। এতে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ককটেল নিক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আত্মরক্ষার্থে পুলিশ ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার করা হলেও বাকিরা পালিয়ে যায়। পরবর্তীতে ঠান্ডুকে শুক্রবার (২ ডিসেম্বর) রাতে তাকে আটক করা হয়েছে।
প্রীতি / প্রীতি
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি