টাঙ্গাইল বন বিভাগ কর্তৃক চোরাই গজারি বল্লী ও গোল কাঠ বোঝাই ট্রাক আটক
টাঙ্গাইল বন বিভাগ কর্তৃক চোরাই গজারি বল্লী ও গোল কাঠ বোঝাই ট্রাক আটক করা হয়েছে। টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান এর নির্দেশে সদর রেঞ্জ কর্মকর্তা মো. এমরান আলীর নেতৃত্বে ও করটিয়া চেকপোষ্ট স্টেশনের কর্মকর্তা এরশাদ হোসেনের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল বন বিভাগের এ অভিযানে রাবনা বাইপাস এলাকা হতে সকাল ৮টায় অভিযান চালিয়ে বিশেষ টহল বাহিনী ও করটিয়া চেক স্টেশন কর্তৃক চোরাই গজারি বল্লী ও গোল কাঠ বোঝাই ওই ট্রাক আটক করা হয়। বিশেষ টহল বাহীনির চৌকস টহল টিম কতৃক আটককৃত ট্রাক নং-ঢাকা মেট্রো: ট ১৫-৪৯২৭। ওই সময় আসামি গাড়ী রেখে পালিয়ে যায়।
এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। গণমাধ্যম ও মানবাধিকারকর্মী মো. রাশেদ খান মেনন (রাসেল)কে দেয়া এক সাক্ষাৎকারে, টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান বলেন, বনজ সম্পদ রক্ষায় আমার উপর অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো।
সংশ্লিষ্ট সকল মহলের যদি সহযোগিতা থাকে, তবে আরো ব্যাপক ভূমিকা পালন করতে পারব। চোরাকারবারীদের বিরুদ্ধে অভিযান নিয়মিত চলবে। টাঙ্গাইল সদরের রেঞ্জ কর্মকর্তা মোঃ এমরান আলী বলেন বন রক্ষায় আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময় বন বিভাগের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রীতি / প্রীতি
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড