জুড়ী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় "জুড়ী মেধাবৃত্তি পরীক্ষা" অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১১টায় শুরু হয়ে বেলা ১টা ৩০মিনিটে পরীক্ষা সমাপ্ত হয়।
জানা গেছে, প্রতিবছরের ন্যায় এবারেও জুড়ী উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ২৬০ জন ও পঞ্চম শ্রেণীতে ৪১০ জন পরীক্ষার্থীসহ মোট ৬৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় জুড়ী মেধাবৃত্তি প্রকল্পটি। এ প্রকল্পের আওতায় প্রতিবছর উপজেলার তৃতীয় ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে পরীক্ষার আয়োজন করা হয়। এ বছরে দ্বাদশ মেধা নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ভূইয়া, পশ্চিমজুড়ী ইউপি চেয়ারম্যান আনফর আলী, পরীক্ষা নিয়ন্ত্রক ও জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাশ প্রমুখ।
জুড়ী মেধাবৃত্তি পরীক্ষার সভাপতি অশোক রঞ্জন পাল ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, প্রতিবছরের ন্যায় এবারেও মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করতে পেয়ে আমরা আনন্দিত। শান্তিপূর্ণ সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
প্রীতি / প্রীতি
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন