ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আর্জেন্টিনার পতাকার রঙে সাজলো হিরো লিটনের গাড়ি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩-১২-২০২২ বিকাল ৬:৩৫

ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের মুরালীদাহ গ্রামের বাসিন্দা হিরো লিটন। পেশায় তিনি একজন গাড়ির মিস্ত্রি। ছোটবেলা থেকেই কিছু একটা তৈরি করার নেশা তার। নিজে হেলিকপ্টার তৈরি করলেও আকাশে উড়াতে পারেননি। তবুও হাল ছাড়েননি। নিজে নিজে তৈরি করেছেন একটি চার চাকার জিপ গাড়ি। গাড়িটির রং আগে ছিল খয়েরি। তবে এখন সেজেছে আর্জেন্টিনার পতাকার আদলে।

খোঁজ নিয়ে জানা গেছে, তার পুরো নাম মো. লিটন শেখ (৩২)। তার বাবার নাম মানিক শেখ। ফরিদপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সমেসপুর বাজারে হিরো লিটনের মোটর গ্যারেজ। এলাকাবাসীর কাছে তিনি হিরো লিটন নামে পরিচিত। বিশ্বকাপ ফুটবল খেলায় তার প্রিয় দল আর্জেন্টিনা। তাই প্রিয় দলের প্রতি গভীর ভালোবাসা থেকে তিনি নিজের তৈরি গাড়িটির রং করেছেন আর্জেন্টিনার পতাকার আদলে।

 

সরেজমিনে দেখা যায়, হিরো লিটন নিজের তৈরি করা গাড়িটি আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়েছেন। গাড়ির ওপরে মেসির ছবিসহ প্যানাসাইন। গাড়িতে উড়ছে বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকা। গাড়িটি রং করতে খরচ হয়েছে প্রায় ৩০ হাজার টাকা।

হিরো লিটন বলেন, ছোট থেকেই আমার কিছু একটা তৈরি করার প্রবল ইচ্ছে ছিল। সে অনুযায়ী দীর্ঘদিন ধরে একটি হেলিকপ্টার তৈরির চেষ্টা করি। কিন্তু হেলিকপ্টার তৈরি করলেও আকাশে উড়াতে ব্যর্থ হয়েছি। তারপর থেমে যাইনি। আমি একজন মোটরগাড়ি মিস্ত্রি। পরে চিন্তা করলাম একটি গাড়ি তৈরি করি। আমি দীর্ঘদিন ধরে চেষ্টা করে এ গাড়িটি তৈরি করেছি। গাড়ির ইঞ্জিন থেকে শুরু করে গাড়ির বডি সবই আমার নিজ হাতের তৈরি। সবমিলিয়ে গাড়িটি তৈরি করতে আমার খরচ হয়েছে দেড় লাখ টাকা। গাড়িটি পেট্রোল ও গ্যাসে চলে।

 

তিনি আরও বলেন, আমি আর্জেন্টিনা ও মেসির ভক্ত। ভালোলাগা আর ভালোবাসা থেকেই আমার এ উদ্যোগ। গাড়িটি রাস্তায় বের করলে মানুষজন ভিড় করেন, ছবি তুলেন, ভিডিও করেন। এতে আমার অনেক ভালো লাগে।

এমএসএম / এমএসএম

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের