ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

হাতুড়ি পেটা করে ছেলেকে হত্যা, মানববন্ধনে খুনিদের ফাঁসি চান মা


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৪-১২-২০২২ দুপুর ২:১৯

টাঙ্গাইলের ভূঞাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হাতুড়ি পেটায় আব্দুল হামিদ (৪৫) নিহতের ঘটনায় খুনিদের ফাঁসি ও পলাতক আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার অলোয়া ইউনিয়নের খড়ক বাজারে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নিহতের বৃদ্ধা মা হামিদা বলেন, ‘সাঈদ তার স্ত্রী আনোয়ারা বেগম ও আজিজুলসহ আরও খুনিরা আমার ছেলের উপর প্রকাশ্যে হাতুড়ি পেটা ও হামলা চালিয়ে হত্যা করেছে। হত্যাকারীদের মধ্যে প্রধান আসামি সাঈদসহ অন্যান্য আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। ছেলে হত্যাকারী বাকি আসামিদের দ্রুত গ্রেফতার, বিচার ও ফাঁসির দাবি জানাচ্ছি’।

মানববন্ধনে অংশ নেয়া এলাকাবাসী বলেন, ‘অভিযুক্তরা জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল হামিদ খুন করে। খুনের ঘটনায় তার স্ত্রী শাহিনা ও তার চাচাতো ভাই আব্দুর রাজ্জাকসহ বেশ কয়েকজন আহত হয়। হামিদের পরিবার ঘটনার পর থানায় মামলা করলে পলাতক আসামিরা প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে’।

মানববন্ধনে বক্তব্য রাখেন, লোকমান হোসেন, নূরুল ইসলাম প্রধান, হাবিবুর রহমান, মনিরুজ্জামান উজ্জল, রিয়াজ উদ্দিন, আব্দুর রশিদ, হামিদের আহত স্ত্রী শাহিনা বেগম ও তার বোন হাজেরা বেগম প্রমুখ। মানববন্ধনে এলাকার নানা শ্রেণী পেশার ৪ শতাধিক লোকজন অংশ নেন।

এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্তদের মধ্যে চারজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয় এবং অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, হামিদের পরিবার নিরাপত্তাহীনতায় যাতে না ভুগে সে লক্ষে খড়ক এলাকায় নিয়মিত পুলিশ টহল দিচ্ছে।

প্রসঙ্গত- গত ২৫ নভেম্বর উপজেলার খড়ক গ্রামে অভিযুক্তরা জমি সংক্রান্ত নিয়ে বিরোধের জেরে নিহতের চাচাতো ভাই রাজ্জাকের উপর হামলা চালায়। ঘটনা দেখে হামিদ এগিয়ে গেলে তার উপরেও হামলা করে। এতে গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান। এ ঘটনায় ২৬ নভেম্বর রাতে নিহতের স্ত্রী শাহিনা বেগম বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫-২০ জনকে অভিযুক্ত করে ভূঞাপুর থানায় মামলা দায়ের করে। ওইদিন রাতেই ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।

প্রীতি / প্রীতি

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত