ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

একাই পাঁচ উইকেট নিলেন সাকিব


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-১২-২০২২ দুপুর ২:৫৬

শুরুটা হয়েছিল মেহেদী হাসান মিরাজের বলে। এরপর সাকিব আল হাসান এক ওভারেই নিয়েছেন দুই উইকেট। চাপ আর কমেনি তারপর। নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছে ভারত। ৮ উইকেট হারিয়ে তারা আছে বেশ বিপদে।  

রোববার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে মাঠে নেমেছে বাংলাদেশ-ভারত। এই ম্যাচে একাই পাঁচ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। ওয়ানডে ক্যারিয়ারে তার চতুর্থ ফাইফার এটি।  

পাওয়ার প্লের ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৮ রান করে ভারত। ঠিক এর পরের ওভারেই সাকিবকে বোলিংয়ে নিয়ে আসেন সাকিব। দ্বিতীয় বলেই রোহিতের ব্যাট ও প্যাডের মাঝ দিয়ে তাকে বোল্ড করেন তিনি। এক বল পরই আরও এক উইকেটের দেখা পায় বাংলাদেশ।  

এবার সাকিবের করা বলে অসাধারণ এক ক্যাচ ধরেন লিটন দাস। সাকিবের বলে ড্রাইভ করতে চেয়েছিলেন কোহলি। হালকা হাওয়ায় ভাসা বল অনেকটা গোলরক্ষকের মতো ঝাপিয়ে এক হাতে ধরেন এক্সট্রা কাভার অঞ্চলে দাঁড়িয়ে থাকা লিটন।  

সাকিবের তিন নম্বর উইকেট ছিলেন ওয়াশিংটন সুন্দর। নিজের দ্বিতীয় স্পেলে ফিরেই তিনি আউট করেন বাউন্ডারি নিয়ে ভুগতে থাকা এই ব্যাটারকে। রিভার্স সুইপ করতে গিয়ে পয়েন্টে দাঁড়িয়ে থাকা এবাদত হোসেনের হাতে ক্যাচ দেন কোনো বাউন্ডারি না হাঁকিয়ে ৪৩ বলে ১৯ রান করা সুন্দর।  

এরপর আবারও এক ওভারে দুই উইকেট পান সাকিব। ৩৫তম ওভারে এসে শুরুতে শার্দুল ঠাকুরকে বোল্ড করেন তিনি। এরপর দ্বীপক চাহারকে ফেলেন এলবিডব্লিউয়ের ফাঁদে। ফাইফার পূর্ণ হয় সাকিবের।  

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের