পাবিপ্রবিতে সাংস্কৃতিক সপ্তাহ ও বিজয় উৎসব উদ্বোধন
বর্ণিল শোভাযাত্রার মধ্য দিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রোববার বাংলা বিভাগের আয়োজনে ‘সাংস্কৃতিক সপ্তাহ ও বিজয় উৎসব’ শুরু হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন-এর নেতৃত্বে এ উপলক্ষে সকাল ১০টায় আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এ সময় বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, অন্যান্য বিভাগের শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। মূল অনুষ্ঠান শুরু হয় বিশ্ববিদ্যালযের বন্দে আলী মিয়া মুক্তমঞ্চে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দীন।
বিভাগের চেযারম্যান ড. মীর হুমায়ূন কবীর-এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ হাবিবুল্লাহ্, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক দিলীপ কুমার সরকার, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান, সপ্তাহব্যাপী অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ও বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আব্দুল আলীম, প্রক্টর মোঃ কামাল হোসেন, ছাত্র উপদেষ্টা ড. সমীরণ কুমার সাহা এবং বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকে অংশগ্রহণ করেন।
উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন অনুষ্ঠানে বলেন, প্রতিটি ক্ষেত্রে আমাদের বিজয় অর্জিত হয়েছে। এই বিজয়কে ধারণ করে এগিয়ে যেতে হবে। স্বাধীনভাবে আমাদের ভালো চিন্তা করা, শেখা এবং এই ভালো চিন্তাই ব্যক্তিকে ভালো পথে ধাবিত করবে। তিনি বলেন, ভাষা এবং স্বাধীনতা একে অপরের পরিপূরক। এই ভাষা ব্যবহার করে আমরা স্বাধীনভাবে কোনোকিছ সম্পর্কে জানা এবং নিজের ভাব প্রকাশ করতে পারি।
সপ্তাহব্যাপী অনুষ্ঠানে গান, নাচ, অভিনয়, আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা এবং সুন্দর হস্তাক্ষর প্রতিযোগিতা এই সাতটি ইভেন্টে পরিচালিত হবে। উৎসব চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের শিক্ষক মোঃ নূরুন্নবী ও মোছাঃ আরিফা বিশ্বাস।
প্রীতি / প্রীতি
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন