ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কাপ্তাই সেনা জোনের উদ্যোগে গরীব দুস্থদের মাঝে চিকিৎসা সহায়তা প্রদান


কাপ্তাই প্রতিনিধি photo কাপ্তাই প্রতিনিধি
প্রকাশিত: ৪-১২-২০২২ দুপুর ৪:৩৩

পার্বত্য চট্টগ্রাম শান্তি চূক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে কাপ্তাই সেনা জোনের আওতাধীন কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের দূর্গম পানছড়ি এবং রাজস্থলী উপজেলার বাংগালহালিয়া এলাকায় সেনাবাহিনীর ৫৬ ই বেংগল কর্তৃক  রবিবার (৪ ডিসেম্বর) গরীব দুস্থ ও অসহায় জনগণের মাঝে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন কার্যক্রম পরিচালনা করা হয়েছে । 

কাপ্তাই জোন এর রেজিমেন্টাল মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ শাফাত চৌধুরী এর নেতৃত্বে একটি মেডিক্যাল টিম উক্ত মেডিক্যাল ক্যাম্পেইনটি পরিচালনা করেন। এই সময় কাপ্তাই উপজেলার পানছড়ি এলাকায় ১শত২২ জন এবং রাজস্থলীর বাংগালহালিয়া এলাকার ১শত ৫২ জনসহ সর্বমোট ২শত৭৪ জন গরিব অসহায়ের মধ্যে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ বিতরন করা হয়। 

চিকিৎসা সেবা কার্যক্রম চলাকালীন উপস্থিত ছিলেন বাংগালহালিয়া সাব-জোন কমান্ডার মেজর তানবীর আহমেদ জামান। মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা প্রসংগে কাপ্তাই জোন এর জোন কমান্ডার লেঃ কর্নেল নুর উল্লা জুয়েল পিএসসি বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও শান্তিকালীন সময় কাপ্তাই জোন পাহাড়ের সাধারন মানুষের পাশে থেকে সব সময় মানবিক সেবা দিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

প্রীতি / প্রীতি

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত