ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে ন্যাশনাল টেক্সটাইল ডে পালন


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৪-১২-২০২২ রাত ১০:১৪

নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে 'ন্যাশনাল টেক্সটাইল ডে ২০২২' পালিত হয়েছে।

অত্যন্ত আনন্দ মুখর পরিবেশে আজ (০৪ ডিসেম্বর) বিম্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিনব্যাপী কার্যক্রমের সূচনা হয়। এরপর 'চতুর্থ শিল্প বিপ্লব ও বাংলাদেশের গার্মেন্টস এর ভবিষ্যৎ' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন। এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নজরুল ইসলাম এবং রেজিস্ট্রার কমোডর (অবসরপ্রাপ্ত) এম মনিরুল ইসলাম। 

অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. জুলহাস উদ্দিন, প্রাক্তন ডিন এবং হেড (ওয়েট প্রসেস ডিপার্টমেন্ট), বুটেক্স; এম এ হাকিম সিএমও (মার্কেটিং); মো. জহিরুল ইসলাম, এক্সিকিউটিভ ডিরেক্টর, এম. এন. ডাইং প্রিন্টিং এন্ড সেলস; এফএম আশরাফুল কবীর, জেনারেল ম্যানেজার পিএইচপি ফ্যামিলি।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সহকারী অধ্যাপক জি এম ফয়সাল।

সেমিনারে বক্তারা  বাংলাদেশের গার্মেন্টস শিল্পে চতুর্থ শিল্প বিপ্লবের সম্ভাব্য সম্ভাবনা এবং নেতিবাচক প্রভাবগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। 

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. আনোয়ার হোসেন  টেক্সটাইলে বাংলাদেশের অগ্রগতি এবং সীমাবদ্ধতাগুলো তুলে ধরেন। তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের  এমন চমৎকার আয়োজন এর ভূয়সী প্রশংসা করেন।

দিনব্যাপী আয়োজনে ছিল ফ্যাশন শো, কুইজ ও বিশেষ বিতর্ক প্রতিযোগিতা। এছাড়াও আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।

সাদিক পলাশ / সাদিক পলাশ

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে