ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

নাশকতা মামলায় ভূঞাপুর বিএনপি’র সাধারণ সম্পাদক সেলু আটক


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৫-১২-২০২২ দুপুর ৪:২১
উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু।
উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু।

ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে গোপন বৈঠক, ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আটক হয়েছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলুকে। সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের ঘাটান্দি এলাকায় তার নিজ বাসার পাশ থেকে তিনি আটক হন। ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট গোলাম মোস্তফা জানান, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশকে বানচাল করতে পুলিশ গায়েবি ও মিথ্যা মামলা দিয়েছে। সে মামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু আটক হয়েছে। এর আগে আরও তিন নেতাকর্মীকে আটক করে পুলিশ।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, নাশকতা মামলায় উপজেলা বিএনিপর সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলুকে তার বাসার কাছ থেকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ৩০ নভেম্বর রাতে পৌরসভার শিয়ালকোল হাটের টিনের শেড ঘরে বিএনপির নেতাকর্মীরা নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক ও ককটেল বিস্ফোরণের অভিযোগে ১ ডিসেম্বর থানার এসআই আব্দুস ছালাম বাদী হয়ে উপজেলা বিএনপির ১৬ নেতাকর্মীর নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৫০-৬০ জনের নামে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলুসহ এ পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে।

 

প্রীতি / প্রীতি

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত