ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামে দৃষ্টিনন্দন জেলা পরিষদ শিশুপার্ক উদ্বোধন


একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম  photo একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম
প্রকাশিত: ৫-১২-২০২২ বিকাল ৫:৩

০৪-১১-২৩ কুড়িগ্রাম পৌরসভার ভিতরে ডায়বেটিস হাসপাতাল সংলগ্ন এলাকায় গূড়ে উঠেছে জেলা পরিষদ শিশু পার্ক। ৪ ডিসেম্বর ২০২২ ইং তারিখ রোজ রোববার সন্ধ্যায় উদ্বোধন করা হয়েছে। 

পড়ালেখার পাশাপাশি শিশুদের মানসিক বিকাশ সাধনের জন্য প্রয়োজন চিত্তবিনোদন। এতে শুধু শারীরিক বিকাশই ঘটে না মানসিক বৃদ্ধিও ঘটে সমানভাবে। এ বিষয়গুলো মাথায় রেখে কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে শিশু পার্কটি নির্মাণ করেছেন। শিশু পার্ক নির্মাণের মধ্য দিয়েই পৌরবাসীর দীর্ঘদিনের একটি দাবি পূরণ হল। অনেকেই মনে করছেন পার্কটি চালু হওয়ায় শিশুদের মানসিক বিকাশ ও চিত্তবিনোদনের বড় সুযোগ তৈরি হল।
 
সরজমিনে গিয়ে দেখা গেছে, নির্মাণাধীন এই শিশু পার্কে শিশুদের জন্য নাগরদোলা, ওয়ান্ডার হুইল, হানি সুইং, ম্যারি গো রাইড, প্যারাটুপার, জেট বিমান সহ থাকছে অসংখ্য রাইড। পার্কের কাজ শেষ করে উদ্বোধন করা হয়।

কয়েকজন অভিভাকের সাথে কথা হলে তারা বলেন, ‘এতদিন আমাদের শহরে শিশুদের চিত্তবিনোদন কোন ব্যবস্থা ছিল না। পৌরসভার ভিতরে শিশু পার্ক র্নিমিত হওয়ায় আমরা অনেক খুশি। শহরের কাছা-কাছি কোন পার্ক ছিলনা। এ পার্কটি নির্মাণের মধ্যদিয়ে বিশেষ করে ছুটির দিনে বাচ্চাদের নিয়ে সময় কাটানোর একটা জায়গা তৈরী হলো।এতসুন্দর উদ্যোগের জন্য ধন্যবাদ জানায় জেলা পরিষদ চেয়ারম্যান অসুস্থ  ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে।

পার্কে ঘুরতে আসা লোকজনসহ বিনোদন প্রেমী লোকেরা বলেন, শিশুর মানসিক ও শারীরিক বিকাশ সাধনের জন্য লেখাপড়ার পাশাপাশি প্রয়োজন সুন্দর চিত্তবিনোদনের ব্যবস্থা করায় ধন্যবাদ কর্তৃপক্ষকে। জেলা পরিষদ শিশু পার্ক কর্তৃপক্ষ যে ধরনের শিশু পার্ক নির্মাণ করেছে তা অকল্পনীয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাফর আলী, (সাবেক এমপি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাঈদ হাসান লোবান, কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা পরিষদ সদস্যবৃন্দ সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান সভাপতিত্ব করেন মোঃ ফরিদুল ইসলাম প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ কুড়িগ্রাম। 

এ বিষয়ে জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী বলেন, সামাজিক জীব হিসেবে দায়বদ্ধতা থেকে এ পার্কটি নির্মাণ করা হলো। আমি একজন সচেতন অভিভাবক হিসেবে অনুধাবন করেছি ছুটি কিংবা কোন বিশেষ দিনে বাচ্চাদের নিয়ে বিনোদনের জন্য যে কোথায় ঘুরতে যাবে তা কুড়িগ্রাম পৌরসভায় ছিলোনা। তবে বিশ্বাস করি যে পৌরবাসীর এ পার্কটি উদ্বোধনের মধ্যদিয়ে সে অভাব টা আর থাকবেনা। আজ থেকে বিনোদন প্রেমী তাদের পরিবারের সদস্যদের নিয়ে সুন্দর মনোরম পরিবেশে এসে সময় কাটাতে পারবে। তবে এ পার্কটি আরও আধুনিক করতে সর্বদা প্রচেষ্টা অব্যাহ থাকবে। তিনি আরও বলেন, পার্কটি নির্মাণের মধ্য দিয়ে পৌরবাসীর বিনোদনের জন্য দীর্ঘদিনের যে চাহিদা তা পূরণ হবে বলে আশা করছি।

প্রীতি / প্রীতি

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন