ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

টেনিসকে ভাল কিছু দিতে চান ফেডারেশনের নতুন সভাপতি


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৫-১২-২০২২ বিকাল ৭:৪৩

নৌপরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের  নতুন সভাপতি খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, সকলের সহযোগিতা ও আগ্রহে  টেনিসকে ভাল কিছু দিতে পারব। আমরা চাই টেনিস খেলাটা এগিয়ে যাক। একটি টিম ওয়ার্কের মাধ‍্যমে  স্পিরিট নিয়ে চললে সেটা সম্ভব। আমরা টেনিসকে ভাল কিছু দিতে চাই। টেনিসের উন্নয়নে ফেডারেশনের নির্বাহী কমিটির  বাইরে টেনিসের প্রতি যাদের আগ্রহ আছে তাদেরকেও এডজাস্ট করতে হবে। আমরা টেনিসের সম্ভাবনা জাগাই, সহযোগিতা পাব।

প্রতিমন্ত্রী আজ ঢাকায় শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে বাংলাদেশ টেনিস ফেডারেশনের কার্যনির্বাহী  কমিটির চতুর্থ বৈঠকে  সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন বহুমাত্রিক নেতৃত্বের অধিকারী। তিনি আমাদেরকে শানিত করেছেন। বঙ্গবন্ধুর পর আমরা শেখ হাসিনার মতো যোগ‍্য নেতৃত্ব পাইনি। আশা করি তাঁর যোগ‍্য নেতৃত্বে খেলাধুলাসহ সকল ক্ষেত্রে আরো এগিয়ে যাব। তিনি বলেন, খেলাধুলা প্রতিটি মানুষের জীবনের অংশ হওয়া উচিত। ব‍্যক্তিজীবনে খেলাধুলা করেছি। পায়ের ব‍্যাথার কারণে একটু ব্রেক হয়েছে। সবসময় খেলাধুলার মধ‍্যে আছি। বাবা ঢাকা প্রথম বিভাগে খেলেছেন। পরিবারের ভাইবোনরা খেলাধুলার সাথে জড়িত ছিল। খেলাধুলার সাথে আছি। খেলাধুলা ও সংস্কৃতির সাথে থাকতে ভাল লাগে; মনটা ভাল থাকে।

প্রতিমন্ত্রী  পরে বাংলাদেশ টেনিস ফেডারেশন আয়োজিত প্রশিক্ষদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এর আগে প্রতিমন্ত্রী শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স পরিদর্শন করেন।

সুজন / সুজন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি