বোয়ালমারীতে উৎকোচ না দেওয়ায় চেয়ারম্যানের ভাই পেটালেন ইউপি সদস্যকে
চেয়ারম্যানের ভাইকে উৎকোচ না দেওয়ায় বোয়ালমারীতে এক ইউপি সদস্য বর্বর সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।
রবিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় এ হামলার শিকার হন উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য সৈয়দ বালা মিয়া। হাতুড়ি ও লোহার রড দিয়ে তাকে বেধড়ক পিটিয়ে মারাত্মক জখম করা হয়েছে। আহত বালা মেম্বারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ইউপি সদস্যের বাবা মজিবার রহমান।
এজাহার ও ভুক্তভোগীর ভিডিও বক্তব্যের সূত্রে জানাযায়,পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান আঃ মান্নান মাতুব্বর হলেও পরিষদের সব বিষয়ে খবরদারি করেন তার ছোট ভাই ছিদ্দিক মাতুব্বর। কোন মেম্বার কি পরিমাণ বরাদ্দ পাবেন তা নির্ধারণ করেন ছিদ্দিক মাতুব্বর। এ প্রেক্ষিতে ৪ ডিসেম্বর বিকেলে চেয়ারম্যান মান্নান মাতুব্বর পরিষদের এক সভা আহবান করেন ময়েনদিয়া বাজারস্থ তার নিজের ব্যাক্তিগত কার্যালয়ে। সভায় চেয়ারম্যানের ভাই ছিদ্দিক মাতুব্বর প্রস্তাব করেন প্রতিটি শিশু কার্ডের বিপরীতে তাকে ২ হাজার টাকা দিতে হবে এবং রেশন কার্ডের চাউল ৩০ কেজির পরিবর্তে ২৭ কেজি করে নিতে হবে। অনেক সদস্য এ প্রস্তাব মেনে নিলেও প্রতিবাদ করেন সৈয়দ বালা। এ নিয়ে তীব্র বাকবিতন্ডা হয় ছিদ্দিক মাতুব্বর ও বালা মেম্বারের মধ্যে। এর জেরধরে সন্ধ্যার পর মিটিং শেষ করে সৈয়দ বালা অফিস থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করলে ছিদ্দিক মাতুব্বর তার দুই পুত্র শাহিন মাতুব্বর, শিমুল মাতুব্বর ও চেয়ারম্যানে মান্নানের ছেলে মাসুদ মাতুব্বর তার উপর হামলা চালায়। অভিযুক্তরা হাতুড়ি, লোহার রড দিয়ে সৈয়দ বালাকে বেধড়ক পিটিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। একপর্যায়ে আশপাশের লোকজন জড়ো হলে অভিযুক্তরা নিবৃত্ত হয়ে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় বালা মেম্বারকে বোয়ালমারী হাসপাতালে ভর্তি করা হয়।
ঐ দিন রাতেই এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মজিবার রহমান বাদী হয়ে ৪ জন কে আসামি করে বোয়ালমারী থানায় একটি এজাহার দায়ের করেছেন।
আহত বালা মেম্বার বলেন, আমি কেনো অনিয়ম-দুর্নীতি পছন্দ করিনা। নাগরিকদের রাষ্ট্রীয় সেবা দিয়ে আমি কোন টাকা নেই না। তাহলে চেয়ারম্যানের ভাইয়ের দাবি আমি পূরণ করবো কিভাবে? টাকা দেইনা বলে চেয়ারম্যান বা তার ভাই আমার ওয়ার্ডে বরাদ্দ দিতে চাননা। এ নিয়ে তাদের সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিলো না। ফলে পরিকল্পিত ভাবেই তারা আমাকে মারধর করেছে। একই কারনে এর আগেও দুই সদস্য চেয়ারম্যানের ভাইয়ের হাতে লাঞ্ছিত হয়েছে বলে বালা মেম্বার অভিযোগ করেন।
এব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত ছিদ্দিক মাতুব্বর বলেন, আসল ঘটনা ধামাচাপা দিতে বালা মেম্বার আমাদের নামে মিথ্যা গল্প বানিয়েছে। ময়েনদিয়া বাজারে দাড়িয়ে সে প্রধানমন্ত্রী সম্পর্কে কটুক্তি করে। ফলে আওয়ামীলীগ,যুবলীগের ছেলে-পেলেরা ক্ষিপ্ত হয়ে তাকে মারপিট করেছে। আমি বরং তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।
এ বিষয়ে কথা বলার জন্য চেয়ারম্যান আঃ মান্নান মাতুব্বরের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ ওহাব বলেন, উভয় পক্ষই থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সুজন / সুজন
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন