নওগাঁর আত্রাইয়ে প্রায় দুই কেজি গাঁজাসহ ৭ জন গ্রেফতার
নওগাঁর আত্রাই থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে ৭জন মাদক কারবারীকে আটক করেছে। এ সময় আটককৃতদের নিকট থেকে মোট এক কেজি ৯৫০গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় পৃথক পৃথক মাদক মামলা রুজু করে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বান্দাইখাড়া গ্রামের মানিকের ছেলে মাসুদ রানা (৪০),মধুগুড়নই গ্রামের মোশারবের ছেলে তৌহিদ প্রাং (২১),একই গ্রামের আব্দুর রহমানের ছেলে মাহাবুব (২১) ও আব্দুল মালেকের ছেলে আকাশ প্রাং (২২),পাঁচুপুর পালপাড়া গ্রামের স্বপন পালের ছেলে নয়ন চন্দ্রপাল (২৮),কেল্লাপাড়া গ্রামের মোশারবের ছেলে নবীয়্যাত ইসলাম (২২) এবং বগুড়ার আদমদীঘি উপজেলার সাতিয়ান গ্রামের কালামের ছেলে সাজ্জাদ (২০) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকালে তাদের নিকট থেকে মোট এক কেজি ৯৫০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এঘটনায় পৃথক পৃথক মামলা রুজু করে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রীতি / প্রীতি
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু