নড়াইলে স্বাগতম বৈরাগীর হত্যাকারিদের বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
নড়াইল সদর উপজেলার শোলপুর গ্রামে স্বাগতম বৈরাগীর (২৮) হত্যাকারিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করেছে নিহতের স্বজনরা। সোমবার (৫ডিসেম্বর) বিকেল ৫টায় শোলপুর গ্রামের বিধানের মোড়ে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করা হয়।
স্বাগতম বৈরাগীর অপর জমজ ভাই নরোত্তম বৈরাগী এ ঘটনায় একই গ্রামের পিন্টু বিশ্বাস সহ ৬জনের নামে নড়াইল সদর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ইতোমধ্যে ৩জনকে গ্রেফতার করেছে। প্রধান আসামী পিন্টু বিশ্বাসসহ অপর আসামীরা পলাতক রয়েছে। এ হত্যাকান্ডকে কেন্দ্র করে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
মানববন্ধনে ও বিক্ষোভে শোলপুর গ্রামের কিশোর গ্যাং লিডার পিন্টু বিশ্বাসের ফাঁসির দাবি জানিয়ে বক্তব্য দেন নিহত স্বাগতম বৈরাগীর ভাই ও হত্যা মামলার বাদি নরোত্তম বৈরাগী, মা চিত্রা বৈরাগী, স্ত্রী মনিষা বৈরাগী, স্থানীয় ইউপি সদস্য শেখর বিশ্বাস, অচিন্ত টিকাদার প্রমুখ।
প্রসঙ্গত, শুক্রবার (২ ডিসেম্বর) রাতে শোলপুর দক্ষিণপাড়ায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখার আগে সময় কাটানোর জন্য স্বাগতম বৈরাগী বন্ধুদের নিয়ে তাস খেলছিল। একই গ্রামের মাদকাসক্ত বখাটে পিন্টু বিশ্বাস (২৭) তার উচ্ছৃংখল সহযোগিদের নিয়ে সেখানে গিয়ে স্বাগতম বৈরাগীর উপর কোন কারণ ছাড়াই চড়াও হয়। এরপর বাকবিতন্ডা শুরু করে। কোন কিছু বুঝে উঠার আগেই স্বাগতম বৈরাগীকে পিন্টু বিশ্বাস উপর্যুপরি ছুরিকাঘাত করে বীরদর্পে এলাকা ত্যাগ করে। স্থানীয়রা গুরতর আহত স্বাগতমকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুজন / সুজন
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়