ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বঙ্গবন্ধু কন্যায় আসক্ত হয়ে আ'লীগের জনসভায় যোগ দেন বৃদ্ধ


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ৭-১২-২০২২ দুপুর ১২:২৬

নাবিক যখন শেখ হাসিনা, সকল বিপদে সংকুলে পথ হারাবে না বাংলাদেশ স্লোগানে চট্টগ্রামের মাদারবাড়ি থেকে দেড়শত কিলোমিটার  মোটরসাইকেল চালিয়ে কক্সবাজারে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিলেন ৫৫ বছরের বৃদ্ধ মোহাম্মদ সেলিম। 

দলের প্রতি ভালবাসায় নিজের মোটরসাইকেলকে নৌকার আদলে সাজিয়ে কক্সবাজারে বাংলাদেশ আওয়ামী লীগের জনসভায় যোগ দিয়েছেন তিনি। বুধবার ৭ ডিসেম্বর ভোরে চট্টগ্রাম মাদারবাড়ি থেকে রওয়ানা করে সকাল দশটায় কক্সবাজার সমাবেশ স্থলে পৌঁছান তিনি।

মোহাম্মদ সেলিম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৯ নং ওয়ার্ড পশ্চিম মাদার বাড়ি এলাকার মৃত শাহাজানের ছেলে। মোহাম্মদ সেলিম কক্সবাজারে এসেই নৌকার প্রচারণা শুরু করেন। এবং সমাবেশ স্থলে সবার দৃষ্টি কেড়েছেন তিনি।

সেলিম উদ্দিন জানান, আমার বাবা মৃত মোঃ শাহজাহান জাতির জনক বঙ্গবন্ধুর একনিষ্ঠ কর্মী ছিলেন। বঙ্গবন্ধুর প্রতি আমার বাবার ভালবাসা দেখে আমি উদ্বুদ্ধ হয়েছি। আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আদর্শের প্রতি আসক্ত। তাই বাংলাদেশ যে প্রান্তেই আওয়ামী লীগের সমাবেশ হয় বঙ্গবন্ধু কন্যাকে এক পলক দেখতে সমাবেশে যোগ দিই। 

তিনি আরো জানান, একসময় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেখতে বাসে করে দেশের বিভিন্ন প্রান্তে যোগ দিতাম। এখন মোটর সাইকেল কেনার সামর্থ্য হয়েছে তাই মোটরসাইকেলকে নৌকার আদলে সাজিয়ে সমাবেশে যায়। তারই ধারাবাহিকতায়  কক্সবাজারে বাংলাদেশ আওয়ামী লীগের সমাবেশ এসেছি।
 

প্রীতি / প্রীতি

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ