কক্সবাজার জেলা আ'লীগের জনসভা জনসমুদ্রে পরিণত
কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিকত ক্রিকেট স্টেডিয়াম মাঠে জেলা আওয়ামী লীগের জনসভায় যোগ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমন উপলক্ষে সকাল থেকে বিভিন্ন উপজেলা থেকে জনসভায় আসতে শুরু করেছেন নেতাকর্মীরা।
দুপুর গড়াতেই জনসভাস্থল লোকারন্য হয়ে পড়ে। সমাবেশ স্থল থেকে শুরু করে কলাতলী, সুগন্ধা, লাবনী পয়েন্ট, হলিডে মোড়, বিমানবন্দর সড়ক ছেয়ে গেছে ব্যানারে-পোস্টারে। পথে পথে বানানো হয়েছে তোরণ। আজ ৭ নভেম্বর বিকেল ৩টার দিকে সমাবেশে বক্তব্য দেবেন আওয়ামী লীগের সভাপতি।
এছাড়া জনসভার আশপাশের এলাকা ও সড়কে সমাবেশে আসা লোকজনের ভীড় দেখা যায়। ব্যান্ডপার্টি, সাজানো নৌকা, রংবেরঙের পোশাক পরে দলে দলে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশেস্থলে আসছেন।
মূল সভাস্থলের আগে বসানো হয়েছে তল্লাশি চৌকি। ব্যাগ, ইলেকট্রনিকস জিনিসপত্র বিশেষভাবে তল্লাশি করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তল্লাশি শেষে মাঠে ঢুকতে দেওয়া হচ্ছে।
নেতাকর্মীরা জানান, তীব্র রোদে মাঠে দাঁড়িয়ে থাকতে কিছুটা অসুবিধা হচ্ছে। তবে যত কষ্টই হোক, সমাবেশ শেষ করে তারা বাড়ি ফিরবেন। নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে মঞ্চে বিভিন্ন রকম গান পরিবেশন করা হচ্ছে। বক্তব্য দিচ্ছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের নেতা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা।
প্রীতি / প্রীতি
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান