ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

গাজীপুরে সড়ক অবরোধ করে পোশাক কারখানার শ্রমিক ও স্টাফদের বিক্ষোভ


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১৪-৭-২০২১ দুপুর ৪:১৯
গাজীপুর সিটি করপোরেশনের লক্ষীপুরা এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিক ও স্টাফরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। বুধবার সকালে লক্ষীপুরা এলাকার ষ্টাইল ক্রাফট লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে এবং ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করার চেষ্টা করে করে। কারখানায় প্রায় ৪ হাজার শ্রমিক কাজ করে। এরমধ্যে ৭০০ স্টাফ রয়েছে।
 
পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, কারখানার কর্তৃপক্ষ কয়েক মাসের বকেয়া বেতন দিচ্ছে না। স্টাফদের ৭ মাসের এবং শ্রমিকদের জুন মাসের বেতন বকেয়া রয়েছে।
মঙ্গলবার সকালে কাজ বন্ধ করা হলে কর্তৃপক্ষ সন্ধ্যার মধ্যে টাকা দেওয়ার সময় দেয় কিন্তু বেতন-বোনাস দেয়নি। একারণে বুধবার সকালে বেতনের দাবি জানালে কারখানা কর্তৃপক্ষ ফের টালবাহানা শুরু করে।
 
পরে শ্রমিক ও স্টাফরা কাজ বন্ধ করে সকাল থেকে কারখানার ভেতর অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা কারখানা সামনে জয়দেবপুর-ঢাকা সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে দুই পাশে পণ্যবাহী যানবাহনের যানজটের সৃষ্টি হয়।  
কারখানার শ্রমিক লাবিব মিয়া জানান, প্রতি মাসেই আন্দোলন করে বেতন নিতে হয়। বাসা ভাড়া ও দোকান বাকি দিতে পারছি না। সামনে ঈদে পরিবারের জন্য কিছু কেনাকাটা করে নিয়ে যাবো তারও কোনো উপায় নেই।  
 
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, শ্রমিক ও স্টাফরা বেতন পাচ্ছে না। বেতনের দাবিতে সড়কে অবস্থান নিয়েছে। মালিক পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মিমাংসার চেষ্টা করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

প্রকৃতির রক্ষক কাপ্তাইয়ের ইমরান: লোকালয় থেকে সাপ উদ্ধার করে বনে ফেরানোই যার নেশা

বিদ্যুৎ সাশ্রয়ে দাউদকান্দি ও গৌরীপুর বাজারে অভিযান, ৪ দোকানদারকে জরিমানা

লোহাগাড়ায় নির্বাচন ছাড়াই ক্রীড়া কমিটি: ইউএনওকে হাইকোর্টের শোকজ

সাভারে রংমিস্ত্রির ওপর সুইচগিয়ার চাকু নিয়ে হামলা, গুরুতর আহত ১

নরসিংদীতে অসচ্ছল ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ

ময়মনসিংহে ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

উজানটিয়ায় মাদক ও অনলাইন জুয়া বিরোধী র‍্যালি-সমাবেশ

কোটি টাকা ব্যয়েও চট্টগ্রামে কমেনি মশার উপদ্রব, বাড়ছে ডেঙ্গু

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত