ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

বাঘায় আওয়ামীলীগ নেতা আক্কাছ আলীর শিখোর হতে বেড়ে উঠা গল্প


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৭-২০২১ দুপুর ৪:২১
রাজশাহী জেলার বাঘা উপজেলায় ১৯৬৮ সালে কলিগ্রাম গ্রামের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে তার জন্ম হয়। মুজিব আদর্শে গড়া বীরসৈনিক বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাছ আলীর। মরহুম চৈতী মন্ডলের চতুর্থ ছেলে তিনি।
 
ছোট কাল থেকেই কঠিন সাহস আর সাধারণ দৃষ্টিতে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছে লক্ষ্য করে ছিলেন প্রবীণ ও রাজনৈতিক ব্যক্তি বর্গ, আক্কাছ আলীর কথা ও কাজে কর্মে। 
 
প্রাইমারী পাশ করেই  হাইস্কুলে সময়টা ১৯৮২ সাল। শুরু হয় রাজনৈতিক পথচলা। মুখে তখন "জয় বাংলা জয় বঙ্গবন্ধু" স্লোগান। প্রতিনিয়ত উপস্থিত আওয়ামী লীগ, ছাত্রলীগের মিছিল মিটিংয়ে লম্বা চড়া শারিরীক গঠনের সাহসী তরুণ আক্কাছ আলী । সেই সাথে বাঘা উপজেলায় সিংহের মতো গর্জে উঠলো "জয় বাংলা জয় বঙ্গবন্ধু" স্লোগান। অল্পতেই সে সময়ে আওয়ামীলীগনেতাদের সু-দৃষ্টিতে পরে জান তিনি। 
 
ততকালীন আওয়ামী লীগের নেতা কর্মীরা আক্কাছ আলীর উদারতা,সততা,কর্মতৎপরতা,
ও সাংগঠনিক দক্ষতা দেখে বুঝে গিয়েছিলেন  উপজেলা আওয়ামী লীগের ভবিষ্যত উজ্জ্বল  নক্ষত্র এই তরুণ ছাত্রনেতা আক্কাছ আলী। বাঘা শাহ্দৌলা ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতির দায়িত্ব নিয়ে ১৯৮৬ সালে প্রথম দলিয় পদ-পদবীতে আসেন তিনি । সঠিক পরিশ্রমে  আর নেতা-কর্মীদের সহযোগিতায় ১৯৯০ সালে পূর্ণ কমিটির নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হন বাঘা শাহ্দৌলা ডিগ্রী কলেজের ভিপি আক্কাছ আলী। 
 
গোটা উপজেলা সহ পার্শ্ববর্তী উপজেলাতে সুনাম ছড়িয়ে পড়ে তার।সিক্ত হন সকলের ভালবাসায়। মাত্র ২৩ বছর বয়সে ১৯৯১ সালের উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন নির্বাচনে (কুলা মার্কা) নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হন আক্কাস আলী। দীর্ঘদিন পর আওয়ামী লীগ এক বিজয় অর্জন করে। অল্প সময়ের মধ্যে হয়ে উঠেন পাকুড়িয়া ইউনিয়নবাসীর সুখে দুঃখের সাথী, একান্ত আপনজন। দ্বিতীয়  বারের মত আবারো একই ইউনিয়নে চেয়ারম্যান  নির্বাচিত হন তিনি। 
 
বাঘা উপজেলা আওয়ামীলীগ , যুবলীগ, ছাত্রলীগ নেতা কর্মীদের দোয়া, ভালোবাসা ও প্রচেষ্টায় ১৯৯৬ সালে ভোটের মধ্যমে বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি এই আক্কাছ আলী। ১৯৯৯ সালে বাঘা পৌরসভা প্রতিষ্ঠিত হবার পর ২০০১ সালের প্রথম নির্বাচনে দলিয় কোন্দলে আর কাল্পনিক ভাবে পরাজিত হলেও (বেসরকারি ভাবে পরাজিত) হন তিনি। ২০০৬ সালে দ্বিতীয় বারে বিপুল ভোটে ছাতা মার্কা নিয়ে বিজয়ী হন আক্কাস আলী। ন্যয় নিষ্ঠার সাথে পৌরবাসীর সেবক হিসেবে দায়িত্ব পালন করেন দির্ঘ্য ১২ বছর ( আইনি জটিলতায়)। প্রথম শ্রেণীর পৌরসভাতে রুপান্তর করা সহ অসংখ্য উন্নয়ন মুলক কাজ করেন বাঘা পৌরসভায় তিনি। 
 
৩৯ বছরের বনাট্য রাজনৈতিক জীবন আক্কাছ আলীর। কিন্তু এই সময়ের অধিকাংশ সময়টা কেটেছে তার নানা চড়ায় উত্তরায়ের মধ্যে দিয়ে। জনগণের অধিকার আদায়, রাজনৈতিক প্রতি হিংসা সহ জামাত, বি এন পির ষড়যন্ত্র মুলক মিথ্যা ও হয়রানি মূলক মামলায় কারাবরণ করতে হয়েছে প্রায় ১৫  বার।
 স্বৈরাশাসক এরশাদ বিরোধী আন্দোলনে বাঘা উপজেলায় তার ভূমিকা ছিল অন্যতম, ১৯৮৭ সালে প্রথম ১৪ মাস হাজবাস করেন তিনি। তত্ত্বাবধায়ক সরকারের ক্লিন হাট অপারেশনও দির্ঘ্য সময় জেল হাজতে খেটেছেন। আক্কাছ আলী তার রাজনৈতিক জীবন দশায় ৫৫-৬০ টি মামলার আসামি হয়েছেন। যার প্রতিটিই মিথ্যা, হয়রানি মূলক রাজনৈতিক মামলা। সবমিলিয়ে ৯শত ৯০ দিনের অধিক সময় কারাবাস করতে হয়েছে তাকে। 
 
তৎকালীন সময়ের সরকারী পুলিশ বাহিনী সহ পরবর্তীতে বিরোধি দল জামাত, বি এন পির ক্যাডার বাহিনীর আক্রোশের মুখেও পড়েন বারংবার । তবুও কোন কিছুই দমিয়ে রাখতে পারেনি, জনসাধারণের পাশে দাড়ানো থেকে। উপজেলার অধিকাংশ গ্রাম শালিশ বৈঠকে তার কথায় শেষ কথা বলে মেনে নেয় সবাই।
 
একজন নেতা এমনি এমনি হয় না। একজন রাজনৈতিক নেতা করতে অনেক মানুষের মেধা, শ্রম, অর্থিক বিষয় সহ নানা সহযোগিতা প্রয়োজন হয়। সেই সাথে যিনি নেতা হন তারও উদারতা , সততা , কর্মতৎপরতা সহ  সাংগঠনিক দক্ষতার প্রয়োজন হয়। সব মিলে অনেক কষ্টের ফসল হিসেবে তৈরী হয়েছেন সৎ, যোগ্য  নেতা সাবেক মেয়র,রাজশাহী জেলা আওয়ামীলীগের সদস্য আক্কাছ আলী।
 
 আসছে দ্বিতীয় পর্ব.....

এমএসএম / এমএসএম

জমে উঠেছে কৃষি মেলা; নজর কাড়ছে শস্য দানায় আঁকা শালিখার মানচিত্র

বাকেরগঞ্জ কৃষি অফিসের তিন কর্মকর্তার বিরুদ্ধে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন

টোয়াব ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড-২০২৬

সোনালু ফুলের হলুদ আভায় সেজেছে বারহাট্টার প্রকৃতি

মুরাদনগরে ন্যায্য মূল্যে পণ্য বিতরণ, উপকৃত শতাধিক পরিবার

খাশিয়াল ঘোপে ৬০০ কেজি মাছ অবমুক্ত

গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাপ্তাই নবাগত ইউএনও এর সাথে সুরের ধারা পরিবারের শুভেচ্ছা বিনিময়

বিলাইছড়িতে পশু জবাই ও কোরবানি বিষয়ক প্রশিক্ষণ

সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প

আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত