মেয়েদের আত্মরক্ষা প্রশিক্ষণের সনদ প্রদান করলো হাবিপ্রবি গ্রীন ভয়েস
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মেয়ে শিক্ষার্থীদের সপ্তাহব্যাপী “আত্মরক্ষার কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন” প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের সনদ বিতরণ করেছে গ্রীন ভয়েস, হাবিপ্রবি শাখা।
বুধবার (৭ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের ড. এম. এ. ওয়াজেদ ভবনের ৫০৩ নম্বর রুমে উক্ত সনদ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন হাবিপ্রবি গ্রীন ভয়েস। এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সাধারণ সম্পাদক ও গ্রীন ভয়েসের উপদেষ্টা স্থপতি ইকবাল হাবিব।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক ও প্রতিষ্ঠাতা মো. আলমগীর কবির, হাবিপ্রবি গ্রীন ভয়েসের উপদেষ্টা অধ্যাপক ড. বিকাশ চন্দ্র সরকার, সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইফুদ্দিন দুরুদ, গ্রীন ভয়েসের রংপুর বিভাগীয় সমন্বয়ক মুনসেফা তৃপ্তি এবং সপ্তাহব্যাপী প্রশিক্ষণের প্রশিক্ষকগণ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গ্রীন ভয়েসের উপদেষ্টা অধ্যাপক ড. রোজিনা ইয়াসমিন (লাকী)।
প্রধান আলোচক স্থপতি ইকবাল হাবিব বলেন, “গ্রীন ভয়েস সবুজের কণ্ঠস্বর হয়েও সকল ধরনের দুর্যোগকালীন সময়ে কাজ করে গেছে। পরিবেশ রক্ষার পাশাপাশি মানবিক উন্নয়নেও কাজ করে যাচ্ছে এই সংগঠনটি। নারীদের জন্য গ্রীন ভয়েসের এই প্রশিক্ষণ নারীদের ভিতরের শক্তিকে বহিঃপ্রকাশ করার সাহস যোগাবে। মনকে যদি সত্যের পথে চলানো যায় তাহলেই আমাদের অন্তরের শক্তি প্রকাশ পাবে"।
অতিথিবৃন্দের বক্তব্যের পরে অতিথি ও প্রশিক্ষকদের দের সম্মাননা স্মারক প্রদান করে গ্রীন ভয়েস। এরপর প্রশিক্ষণ প্রাপ্ত মেয়ে শিক্ষর্থীরা আমন্ত্রিত অতিথিদের কাছ থেকে সনদপত্র গ্রহণ করেন।
প্রীতি / প্রীতি
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত