ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ায়  অবৈধ ৭ ইট ভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর  


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ৭-১২-২০২২ বিকাল ৬:৩৯

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ইট তৈরি করায়  আজ বুধবার   কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা ইউনিয়নে সাতটি ইট  ভাটা ধ্বংস  করা হয়েছে । খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী হাকিম আসিফুর রহমানের  নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

যদুবয়রা ইউনিয়নের আরিফুল ইসলামের মেসার্স এস আরবি ব্রিকস, বাকিব হোসেনের মেসার্স  বাকিব ব্রিকস, জাহিদুল ইসলামের মেসার্স সিফাত  ব্রিকস, , মো. করিম শেখের সৈনিক ব্রিকস ও সামছুল আলমের মেসার্স নিয়াত ব্রিকস, ওসমান গণির সাগর ব্রিকস। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, খুলনা পরিবেশ অধিদপ্তর ও কুষ্টিয়া জেলা কার্যালয় কর্তৃক সকালে অভিযান শুরু হয়ে সন্ধ্যায় শেষ হয়। অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় সাতটি ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা নিভিয়ে দেন। পরে ড্রেজার দিয়ে ভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয় ও  ভাটার ৩০ লক্ষ কাঁচা ইট ধ্বংস করে দেয়া হয়। 

এ  সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের  উপ পরিচালক আতাউর রহমান, সহকারি পরিচালক হাবিবুল বাসার,পরিদর্শক কমলেস সরকার সহ কর্মকর্তা-কর্মচারীগণ।  এছাড়া অভিযানে র‍্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।

 উপ পরিচালক আতাউর রহমান  বলেন, ওই সব ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এগুলো নিয়মনীতি না মেনে অবৈধভাবে পরিচালনা করা হচ্ছিল। তবে অবৈধ ইটভাটা বন্ধে আমাদের  অভিযান অব্যাহত থাকবে।

 

প্রীতি / প্রীতি

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার