ঢাকা সোমবার, ৮ জুন, ২০২৬

কেন্দ্রীয় সভাপতির মৃত্যুতে শোক জানিয়েছে কুবির বঙ্গবন্ধু পরিষদ


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ৭-১২-২০২২ রাত ১০:৩

বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাক্তন রাজনৈতিক উপদেষ্টা, কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের (এক নম্বর) সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. এস এ মালেকের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের  কেন্দ্রীয় অনুমোদনপ্রাপ্ত বঙ্গবন্ধু পরিষদ।

বুধবার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী ওমর সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান স্বাক্ষরিত এক শোকবার্তায় বিষয়টি জানানো হয়।

ডা. এস এ মালেকের মৃত্যুকে  বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন ও দেশের বুদ্ধিবৃত্তিক চর্চা এবং বঙ্গবন্ধুর আদর্শ প্রসার ও বিস্তারের অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হিসেবে আখ্যা দিয়ে বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বাধীন বঙ্গবন্ধু পরিষদ বলেন, সর্বজন শ্রদ্ধেয় এ মহান ব্যক্তিত্বের প্রয়াণে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদ একজন অভিভাবককে হারালো। যা কখনোই পূরণ হবে না। তিনি ছিলেন আমাদের জন্য পরম আলোকবর্তিকা। তাঁর পরামর্শ ও সার্বক্ষণিক তত্ত্বাবধান আমাদের বুদ্ধিবৃত্তিক চর্চায় ছিল এক প্রত্যক্ষ সঙ্গী। তাঁর দিক নির্দেশনায় বঙ্গবন্ধু পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনার প্রচার ও প্রসারে ছিল সদা প্রস্তুত এবং মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি প্রতিরোধে সোচ্চার।

শোকবার্তায় আরো উল্লেখ করা হয়, বঙ্গবন্ধু পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা ও কার্যক্রমে মহান ব্যক্তিত্ব ডা. এস এ মালেকের প্রত্যক্ষ ও পরোক্ষ অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন পরিষদের সদস্যরা। একই সঙ্গে অঙ্গীকার ব্যক্ত করছেন যে, তিনি যে আদর্শ, স্বপ্ন ও প্রত্যাশা রেখে গেছেন, বঙ্গবন্ধু পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় তা ধারণ করেই সেই আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে আরো উজ্জীবিত হয়ে উঠবে। বঙ্গবন্ধু পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিশ্বাস করে, একজন ডা. এস এ মালেকের মৃত্যু নেই। তিনি চিরঞ্জীব হয়ে বঙ্গবন্ধু পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অভিভাবকের ছায়া হয়ে থাকবেন। আমরা ডা. এস এ মালেকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

সুজন / সুজন

ইবি'র শিক্ষক মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন

নিষিদ্ধ ছাএলীগের হামলায় আহত ডিআইইউ ছাত্র নেতা

কাউনিয়ায় পুকুর নিয়ে বিরোধ: মাছ লুট ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

ডিআইইউ ও পাকিস্তানের ফাস্ট-এনইউসিইএসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

সুইডেনের 'ইউনিভার্সিটি অব গাভলে' সফরে ইবি প্রতিনিধি দল

শেকৃবিতে সরকারি গাড়ির ব্যক্তিগত ব্যবহারের অভিযোগ প্রক্টর ও ট্রেজারারের বিরুদ্ধে

পাবলিক বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়: শিক্ষা ও গবেষণার মান নিয়ে বিতর্ক কতটুকু যৌক্তিক?

টানা ১৬ দিনের ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ

ন্যাচার ইনডেক্স র‍্যাঙ্কিংয়ে জায়গা পায়নি পাবিপ্রবি

ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প

ঢাকার বিভিন্ন পশুর হাটে চিকিৎসা সেবা দিচ্ছেন গবির ১৮ ভেটেরিনারি শিক্ষার্থী

ঈদ ও গ্রীষ্মকালীন উপলক্ষে ১৬ দিনের ছুটিতে যাচ্ছে পাবিপ্রবি