ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান


তানভীর ইসলাম, শ্রীমঙ্গল photo তানভীর ইসলাম, শ্রীমঙ্গল
প্রকাশিত: ৮-১২-২০২২ দুপুর ৪:৩৭
শ্রীমঙ্গল পৌরসভার ভেতর ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌরসভার মেয়র মহসিন মিয়া মধু,উপজেলা নিবার্হী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিটুন,সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার ও অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার এর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে শহরের ভেতর ফুটপাতের ওপর গড়ে ওঠা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের স্হাপনা দখলমুক্ত করা হয়। এসময় শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী সহ প্রেসক্লাবের অন্যান্য সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। 
 
প্রশাসনের এ অভিযানকে পথচারী,স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ সচেতন মহল স্বাগত জানায়। তারা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার নিকট দাবী রাখেন এ অভিযান অব্যাহত রাখার জন্য।এসময় পৌরসভার মেয়র মহসিন মিয়া মধু বলেন,পর্যটন নগরী শ্রীমঙ্গল শহরের সৌন্দর্য ও ফুটপাত দখলমুক্ত রাখতে সবার সহযোগিতা এবং সচেতনতা কামনা করেন। তিনি আরও বলেন এ ব্যাপারে তার কোন দূর্বলতা নেই,ফুটপাত যারা দখল করবে তাদের বিরুদ্ধে প্রশাসনের নিকট আইনানুগ ব্যবস্হা নিতে অনুরোধ করেন।

এমএসএম / এমএসএম

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম

মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?

বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা

লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র‍্যালি-মানববন্ধন

নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার

ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক

কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

ভূরুঙ্গামারীতে তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে

গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত

‎লালপুর গ্রামের রাস্তায় জলবদ্ধতা নিরসনে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী