ঢাকা বুধবার, ১১ মার্চ, ২০২৬

জুড়ীতে বঙ্গবন্ধু কর্ণার ও গ্রন্থাগার উদ্বোধন


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৮-১২-২০২২ দুপুর ৪:৩৯

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় বঙ্গবন্ধু কর্ণার ও গ্রন্থাগার  উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলা কমপ্লেক্স সংলগ্ন অফিসার্স ক্লাবের দ্বিতীয় তলায় বঙ্গবন্ধু কর্ণার ও গ্রন্থাগার ভার্চুয়ালি উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, এমপি।

উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার  সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, সহকারী কমিশনার ভূমি রতন কুমার অধিকারী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররাফ হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাসুক উদ্দিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ, ফুলতলা শাহনিমাত্রা কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনসুর আলী, একাডেমিক সুপারভাইজার মোঃ আলা উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মহিউদ্দিন ভূঁইয়া, পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুয়েল উদ্দিন, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল কাদির দারা, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, শাহ ইন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ শাহ আলম, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ঝুলন রানী দেব, উপজেলা সহকারী বন সংরক্ষক আবুল কালাম আজাদ, রেঞ্জ কর্মকর্তা মো:  আলাউদ্দিন, দৈনিক প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও মাই টিভি প্রতিনিধি মনিরুল ইসলাম, সমকাল প্রতিনিধি বেলাল হোসাইন, সাংবাদিক  আদনান চৌধুরী, মাহফুজুল ইসলাম, জসিম উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো:শাহাব উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের মুখে হাসি ফুটাতে দিনরাত কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। ভবিষ্যৎ প্রজন্মকে বঙ্গবন্ধু ও  মুক্তিযোদ্ধের ইতিহাস জানাতে বঙ্গবন্ধু কর্নার কাজ করবে। বর্তমানে শিক্ষার্থীরা ফেসবুক ও  টুইটার নিয়ে ব্যস্ত থাকছে বেশি।  বই পড়ার প্রতি আকর্ষণ বাড়াতে গ্রন্থাগারের কোন বিকল্প নেই। বঙ্গবন্ধু কর্নার ও গ্রন্থাগারের মাধ্যমে নতুন প্রজন্ম মুক্তিযোদ্ধের ইতিহাস সম্পর্কে সমৃদ্ধ হওয়ার পাশাপাশি নিজের জ্ঞানকে আরো বিকশিত করতে পারবে।

মুজিব শতবর্ষ উপলক্ষে ২০২১-২০২২ অর্থবছরে নির্মিত বঙ্গবন্ধু কর্নার ও গ্রন্থাকার নির্মাণ প্রকল্পের ব্যয় হয়েছে ৩ লক্ষ টাকা। বঙ্গবন্ধু কর্ণারটির কাজ করেন ঠিকাদারী প্রতিষ্ঠান  শাহ্  আলম এন্টার প্রাইজ।

এমএসএম / এমএসএম

ঘোড়াঘাটে আনসার-ভিডিপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ লাখ টাকা জরিমানা

নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি মোশারফ

শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সভা ও কর্মপরিকল্পনা প্রণয়ন

রামুর রাবার বাগানের পাহাড়ি জঙ্গলে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সলঙ্গায় ইউপি সচিব মিলনের অনিয়মিত উপস্থিতি, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

ধুনটে আগুনে বসতবাড়ি পুড়ে নিঃস্ব কৃষক পরিবার

শ্রীপুরে ৩০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

বগুড়ায় ফ্যামিলি কার্ডের উদ্বোধন: ৪৯৬ নারী পেলেন টাকা

দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলায় কুপিয়ে হত্যা

নবীগঞ্জে বদর দিবস উপলক্ষ্যে আলোচনা ও ইফতার মাহফিল

আদমদীঘিতে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উদযাপন